মতুয়া ধর্মের নামে জমি হাতানোর অভিযোগ, কাঠগড়ায় শিলিগুড়ির দাপুটে তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মতুয়া সম্প্রদায়ের নাম ও ধর্মীয় পতাকা ব্যবহার করে জমি দখলের চেষ্টার গুরুতর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসেরই একটি শাখা সংগঠনের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। অভিযোগর কেন্দ্রে রয়েছেন তৃণমূলের নমশূদ্র উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি ও সাধারণ সম্পাদক। এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের নির্দেশে তাঁর প্রতিনিধি পুলিশের দ্বারস্থ হন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ভিআইপি রোড এলাকার প্রায় ১০ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, গত ১০ জানুয়ারি সকালে একদল বাম্পার এসে ওই জমি দখলের চেষ্টা করে। সেই সময় মতুয়া সম্প্রদায়ের নাম ও ধর্মীয় পতাকা ব্যবহার করা হয় বলে অভিযোগ। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে এবং দুপক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে।

আরও পড়ুন:

এই ঘটনার পর অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের পক্ষ থেকে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পত্রের নাম রয়েছে নমঃশূদ্র উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার এবং আরও দুজন স্থানীয় ব্যক্তি। মতুয়া মহাসংঘের নেতাদের দাবি, ধর্মীয় পরিচয় ও আবেগকে ব্যবহার করে জমি দখলের চেষ্টা মতুয়া সমাজের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে। অন্যদিকে, অভিযুক্তরা এই অভিযোগ সম্পন্ন অস্বীকার করেছেন। তাঁদের দাবি, তাঁরা কোন জমি দখলের সঙ্গে যুক্ত নয়। এক বিধবা মহিলাকে সাহায্য করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, দু পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলার অজু হয়েছে এবং তদন্ত চলছে।

এই ঘটনায় তৃণমূলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। ধর্মীয় আবেগ জড়িয়ে থাকায় জেলা নেতৃত্ব প্রকাশ্যে মন্তব্য করতে চাইছে না। তবে মমতাবালা ঘনিষ্ঠ মতুয়া মহাসংঘ নেতৃত্ব স্পষ্ট করেছে, ধর্মীয় প্রতীক ব্যবহার করে বেআইনি কাজ কোনোভাবে সমর্থনযোগ্য নয়। আইন তার নিজস্ব পথে চলবে বলেই মত সংগঠনের।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে