বছরের প্রথম দিনে ময়ূরেশ্বর ও কাঁচরাপাড়ায় বিজেপি ছেড়ে একাধিক পরিবার ঘাসফুল শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম, ও কাঁচরাপাড়া : বিজেপি দল দেখে ঘৃণা হয়, বিজেপি দল দেখে বিরক্ত লাগে বলেই যোগদান তৃণমূলে, বিজেপি কর্মীর যোগদান প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমদ রায়। উল্লেখ্য ,পয়লা জানুয়ারি সকালেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর সংসদের বিজেপি কর্মী তথা গত পঞ্চায়েত নির্বাচনে পদ্মফুল চিহ্নের ক্যান্ডিডেট তনুশ্রী বাগদী(Tanusree Bagdi)। বুধবার সকাল আনুমানিক ন’টা নাগাদ কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সেখানেই গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি থেকে দাঁড়ানো প্রার্থী তনুশ্রী বাগদী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।

এদিন ময়ূরেশ্বর(Mayuereswar) ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমদ রায়ের হাত ধরে চলে এই যোগদান পর্ব। যোগদান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় জানান, বিজেপি দল দেখে ঘৃণা হয়, বিজেপি দল দেখে বিরক্ত লাগে বলেই বিজেপি কর্মী তনুশ্রী বাগ্দী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। বুধবার প্রায় ৩০ টি পরিবার বিজেপির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল এমনটাই জানান ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।যদিও এই যোগদান প্রসঙ্গে বিজেপির(BJP) রাজ্য সহ-সভাপতি শ্যামাপদ মন্ডল জানিয়েছেন “আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগদান করেছে বিজেপির ওই কর্মী”, এছাড়াও তিনি জানান।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়া(Kachrapara) মিলননগর ইউথ অ্যাসোসিয়েশনের ময়দানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 50 জন বিজেপি কর্মী সমর্থক। এদের হাতে তৃণমূলে পতাকা তুলে দিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী । এছাড়াও উপস্থিত ছিল কাঁচরাপাড়া পৌরসভার(Kachrapara Municipality) চেয়ারম্যান কমল অধিকারী ও তৃণমূলের একাধিক নেতৃত্ব। বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভেদাভেদ ভুলে যেভাবে উন্নয়নের কাজ করে চলেছেন তা দেখে বিজেপি কর্মীরাও ওই দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের