ভোটের দিন ঘোষণার রাতে আক্রান্ত তৃণমূলকর্মী,যুব তৃণমূলের বুথ সভাপতিকে ছুরির কোপ! 

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট ঘোষণার দিনেই আক্রন্ত তৃণমূল কর্মী। বাড়ি ফেরার পথে কোচবিহারের যুব তৃণমূলের বুথ সভাপতিকে ছুরির কোপ মারার অভিযোগ উঠল। রবিবার বিকেলে রাজ্যে দুই দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই দিনেই অশান্ত হয়ে উঠেছিল কোচবিহারের দিনহাটা। যুব তৃণমূলের এক যুব সভাপতিকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

জানা গিয়েছে, দিনহাটার ভিলেজ টু গ্রাম পঞ্চায়েত এলাকায় যুব তৃণমূলের বুথ সভাপতি সায়ন চক্রবর্তীকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গুরুতর যখন অবস্থায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

আক্রান্ত যুব তৃণমূলের বুথ সভাপতি সায়ন চক্রবর্তীর পরিবার দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আক্রান্ত সায়নের অভিযোগ, রবিবার রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকাই বিজেপির অঞ্চল সভাপতির ভাই এবং কয়েক জন দুষ্কৃতী তাঁর উপর আতর্কিতে হামলা চালায়। ছুরি দিয়ে পেটে আঘাত করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন রাস্তায়। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। পরিবারকেও খবর দেওয়া হয়েছে। খবর যায় পুলিশেও। পুলিশ কর্মীরা এসে জিজ্ঞাসাবাদ করে সায়নকে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযআগ দায়ের হওয়ার পরে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

এই ঘটনাকে অস্বীকার করেছে বিজেপি। তাঁদের অভিযোগ, ওই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ চলে। এই আক্রমণ তারই ফল। 

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে