আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: আমেরিকার হামলার কয়েক ঘণ্টা বাদেই পাল্টা দিল ইরান। যার ফলে মধ্যপ্রাচ্য ফের একবার উত্তপ্ত। যুদ্ধের আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে। পানামার পতাকা লাগানো একটি তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা চালায় ইরান। হরমুজ প্রণালি পার করার সময়ে ওই ট্য়াঙ্কারে গত বৃহস্পতিবার হামলা চালিয়েছিল তেহরান। সেই হামলার তীব্র প্রতিবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তারপরেই তেহরানের দশটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন সেনা। তবে সেই হামলায় চুপ করে বসে থাকেনি ইরানও। পাল্টা জবাব দিতে বেশি দেরি করেনি তেহরান। আজ, রবিবার সকালে কুয়েত ও বাহারাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পরপর বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস।

আরও পডুন: ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

এই হামলার বিষয়ে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘প্রতিশ্রুতি ও চুক্তি ভঙ্গ করা এই শত্রুর (আমেরিকা) সহজাত অভ্যাস। ওরা রেভোলিউশনারি গার্ডের কিছু পদক্ষেপের অজুহাত দিয়ে ইরানের পাঁচটি উপকূলীয় ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ বার থেকে নিয়ম ভাঙলে যে কোনও জাহাজের বিরুদ্ধে আগের থেকে আরও কঠোর পদক্ষেপ করা হবে। ভবিষ্যতে শত্রুর যে কোনও আগ্রাসনের বিধ্বংসী জবাব দেওয়া হবে। গত দু’দিনের মতো কম গুরুত্বপূর্ণ ঘাঁটিতেও নিশানা করা হলেও কেউ ছাড় পাবে না।’ ইরানের এই আগ্রাসী মনোভাব দেখেই চিন্তিত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। হামলার কথা স্বীকার করেছে বাহারাইন।

শুধুই ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস নয়, ইরানের প্রশাসনের তরফে আমেরিকার হামলার তীব্র নিন্দা জানানো হয়। খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর মুখপাত্র ইব্রাহিম আল-ফিকার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমাদের সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে। এর এমন জবাব দেওয়া হবে, গোটা পরিস্থিতি বদলে যাবে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। দীর্ঘ, অন্তহীন রাতের জন্য প্রস্তুত থাকুন। কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের শক্তির প্রমাণ দেব।’

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের