কেশপুরে অপহৃত তৃণমূল নেতা, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন স্ত্রীর  

কান্নায় ভেঙে পড়ে স্ত্রী বলেন, ছেলে থানায় অভিযোগ জানিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তিনি যেন এই বিষয়টি সরাসরি দেখেন।

Share:

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল নেতাকে অপহরণ করার অভিযোগ। অভিযোগ, ৪ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন ওই নেতা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন স্ত্রী।

জানা গিয়েছে, কেশপুরের ওই ব্যক্তি ছিলেন তৃণমূলের বুথ সভাপতি। অপহৃত ব্যক্তির নাম আনন্দ রায়। পারিবারিক সূত্রে খবর, ৪ এপ্রিল সাংগঠনিক বৈঠক ছিল তৃণমূলের কিন্তু ওইদিন থেকেই হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যান তিনি। আনন্দের স্ত্রী অরুণা ও ছেলে রত্নদীপের অভিযোগ, অপহরণ করা হয়েছে। এই দুদিন বারবার একাধিক জায়গায় খুঁজেও পাওয়া যায়নি আনন্দকে। কে বা কারা অপহরণ করেছে তা বলতে পারেননি পরিবারের লোক। স্ত্রী বলেন, কারও সঙ্গেই মনোমালিন্য ছিল না আনন্দের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকারই এক ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টের কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন আনন্দ। পরিবারের পক্ষ থেকে, স্থানীয় থানা আনন্দপুরে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগ পেয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। অপহরণের ঘটনায় এলাকা জুড়ে একই সঙ্গে শোক ও চাঞ্চল্য দেখা গিয়েছে।

কান্নায় ভেঙে পড়ে স্ত্রী বলেন, ছেলে থানায় অভিযোগ জানিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তিনি যেন এই বিষয়টি সরাসরি দেখেন। দলের একনিষ্ঠ কর্মী ছিলেন তাঁর স্বামী, একথা জানিয়ে স্ত্রী বলেন, ‘দিদি ছাড়া আমাদের আর কোনও উপায় নেই’।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর