চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০ দিনে রাজ্যের ৩ জেলায় ৪ খুন! বীরভূমে বোমার আঘাতে মৃত্যু তৃণমূলকর্মীর

নিজস্ব প্রতিনিধি,মল্লারপুর: ভাঙর, ইংরেজবাজার, সাঁইথিয়ার পর এবার বীরভূমের মল্লারপুর। ফের তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা হামলা দুষ্কৃতীদের। বোমার আঘাতে মৃত্যু তৃণমূলনেতা বায়তুল্লা শেখের। মল্লারপুর থানার অন্তর্গত বিসিয়া গ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বায়তুল্লার সঙ্গে আরও ৩ জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।১০ দিনের মধ্যে রাজ্যের ৩ জেলায় ৪ তৃণমূলকর্মী খুন।

সূত্রের খবর, বিসিয়া গ্রামের তিনমাথা মোড়ে চায়ের দোকানে বসেছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়তুল্লা শেখ। সেখানেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। আচমকাই কয়েকজন দুষ্কৃতীরা বায়তুল্লার ওপরে চড়াও হয়। তাঁকে লক্ষ করে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। বোমার আঘাতে গুরুতর জখম হন তিনি। বন্ধুরাই তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

২১-র সমাবেশ নিয়ে কলকাতার পাশাপাশি জেলায় জেলায় চলছে প্রস্তুতি। তারমধ্যেই তৃণমূলকর্মীর মৃত্যু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বর্তমানে তিনি ছিলেন ব্লক কমিটির সদস্য। তাঁর স্ত্রী শাকিলা বিবি পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ।

চলতি মাসেই তিন দিনে তিন তৃণমূলকর্মীকে খুন করার ঘটনা ঘটেছে রাজ্যে। কাউকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। কাউকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে। শহীদ সমাবেশের আগে একাধিক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

বয়তুল্লা শেখের সঙ্গে আরও ৩জন ছিলেন। তাঁরা আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন রাজীব শেখ জানিয়েছেন, অন্ধকারে সবটা স্পষ্ট না দেখলেও এটা রাজনৈতিক কারণেই হামলা চালানো হয়েছে।

 

Published by:

Share Link:

More Releted News:

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ