Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফের খুন তৃণমূলকর্মী, বাঁকুড়ার সোনামুখীতে বুথ আহ্বায়ককে লক্ষ্য করে গুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঙর, ইংরেজবাজার, সাঁইথিয়া, মল্লারপুরের পর এবার সোনামুখী। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। জুলাই মাসে একের পর এক তৃণমূল নেতাকে খুনের পর অগস্টেও জারি হামলা। তৃণমূলের বুথ আহ্বায়ককে গুলি করে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে। মৃতের নাম সেকেন্দর খাঁ। বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে শাসক শিবির। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

জানা গিয়েছে, সোমবার রাতে পখন্না বাজার থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন সেকেন্দর। আচমকাই পিছন থেকে হামলা চালায় দুষ্কৃতীরা। পরপর বেশ কয়েকটি গুলি চালানো হয়েছে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সেকেন্দার। স্থানীয়রা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসে। তাদের আসতে দেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। দ্রুত তাকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সেকেন্দার খাঁর মৃত্যুর খবর শুনে রাতে এই হাসপাতালে যান তৃণমূলের বিষ্ণুপুর সংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত সোনামুখীর পুরো প্রধান সন্তোষ মুখোপাধ্যায় উপপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় সহ তৃণমূল নেতারা। তৃণমূলের অভিযোগ, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। নিজেদের হার নিশ্চিত বুঝতে পেরেই সিপিএমকে সঙ্গে নিয়ে এই ধরনের খুনের ঘটনা ঘটানো হচ্ছে।স্থানীয়দের দাবি, এলাকায় অত্যন্ত প্রভাবশালী ছিলেন সেকেন্দার। অনেকদিন ধরেই লক্ষ্য করা হয়েছে তাঁকে। টার্গেট করে তাকে খুন করা হয়েছে। দীর্ঘদিনের পরিকল্পনা করে এই খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি