কেষ্টগড়ে অমিতের সভা, বিন্দুমাত্র বিচলিত নয় তৃণমূল

শাহী সফর ঘিরে বিন্দুমাত্র উদ্বেগ্ন নয় বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। উল্টে তাঁরা জেলার ১৬৭টি গ্রাম পঞ্চায়েতই দখল করার বার্তা দিচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবকিছু ঠিক থাকলে বছর শেষের দিনেই বাংলায় পা পড়তে চলেছে বিজেপি(BJP)’র নম্বর টু নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah)। বাংলা বছরের শেষ দিনে অর্থাৎ চড়ক সংক্রান্তির দিনেই কলকাতায় পা রাখার কথা তাঁর। রাজ্য রাজনীতিতে কেষ্টগড় বলে পরিচিত বীরভূমে(Birbhum) ওইদিনই একটি সভা করবেন তিনি। সেই সভা হবে জেলার সদর শহর সিউড়ির(Suri) বুকে। সভা শেষে রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। পরের দিন অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন পয়ালা বৈশাখের সকালে দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা রয়েছে শাহের। স্বরাষ্ট্রমন্ত্রীর এই দু’দিনের সফরকে ঘিরে বাংলা বিজেপিতে তাই সাজ সাজ রব। কিন্তু এই শাহী সফর ঘিরে বিন্দুমাত্র উদ্বেগ্ন নয় বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। উল্টে সেখানকার নেতৃত্বরা চড়া গলায় দাবি করছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁরা জেলার সব গ্রাম পঞ্চায়েতই দখল করবেন।

আরও পড়ুন মমতার পথেই মোদি সরকার, নজরে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা

চলতি বছরে এই প্রথম বাংলায় আসছেন অমিত। এর আগে একাধিক বার তাঁর পশ্চিমবঙ্গ সফরের পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছে। ২০২৩ সালের জানুয়ারি মাসেই শাহের এ রাজ্যে আসার কথা ছিল। শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তিনি কথা দিয়েছিলেন, বাজেট অধিবেশনের পর বাংলায় আসবেন। সেই মতো চলতি সপ্তাহের শেষে শাহের সফরের আয়োজন করা হয়েছে। ১৪ এপ্রিল সিউড়িতে সভা করবেন শাহ। কেষ্ট থুড়ি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol) যখন বীরভূম থেকে যোজন যোজন দূরে তিহারের অন্দরে দিন কাটাচ্ছেন তখন তাঁর জেলা দখলের ছক কষেই এবার হানা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেনাপতি অমিত শাহ। বীরভূম লোকসভা কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই বিজেপির নজরে রয়েছে। কিন্তু সেই আসন দখল করত্বে গেলে আগে জেলার গ্রাম পঞ্চায়েতে ভাল ফল করতে হবে। কার্যত মনে করা হচ্ছে সেই লক্ষ্যেই বীরভূমে ১৪ তারিখ সভা করবেন শাহ। সেই সঙ্গে সেখানকার দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি বৈঠকও করতে পারেন তিনি।

আরও পড়ুন বিধাননগর পুরনিগমের বাড়িতে বাড়িতে Water Meter, আপাতত ৫টি ওয়ার্ডে

যদিও এই শাহী কর্মসূচিকে বিন্দুমাত্র পাত্তা দিতে চাইছেন না জেলার তৃণমূল(TMC) নেতৃত্ব। জেলায় দলের কনভেনর তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায়, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিংহ, কাজল সাহা সকলেই একবাক্যে জানিয়ে দিচ্ছেন, ‘অমিত আসছে তো কী হয়েছে, জেলার ১৬৭টি গ্রাম পঞ্চায়েতই আমরা দখল করব। বিগত দিনের মতোই এবারও পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) জেলার ১৬৭টি গ্রাম পঞ্চায়েতই আমরা দখল করব। শুধু তাই নয়, বগটুইয়ে গ্রাম পঞ্চায়েতের চারটি আসন আছে, সেই ৪টি আসনেও আমরাই জয়লাভ করব। স্বজনহারারা কেন বিজেপিতে যাচ্ছেন, সেটা তাঁদের ব্যাপার। তবে তাঁদের পাশেও আমরা রয়েছি।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই