Rampurhat Clash: ‘লাটসাহেব’ ধনখড়কে সরান, অমিত শাহকে সুদীপরা

বৃহস্পতিবার দুপুর একটায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁরা দেখা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন তৃণমূলের এক প্রতিনিধিদল। বৃহস্পতিবার দুপুর একটায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁরা দেখা করেন। অমিত শাহের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রামপুরহাটের ঘটনার প্রেক্ষিতে আমরা রাজ্যপাল জগদীপ ধনখড়কে তাঁর পদ থেকে সরিয়ে দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি। তাঁর কাজকর্ম অসাংবিধানিক। এর ফলে সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ সুদীপ বন্দ্যোপাধ্যায় এও বলেন, রাজ্যপালকে পাঠানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠির প্রতিলিপিও স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।

বগটুই গ্রামের হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে বিজেপির এক প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে কেন্দ্রীয় হস্তেক্ষেপের দাবি জানান। পাশাপাশি তাদের দাবি ছিল ৩৫৬-র। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার বীরভূমের ঘটনা নিয়ে মুখ খোলেন। তিনি ওই ঘটনাকে নিন্দনীয় আখ্যা দিয়ে বলেন, তাঁর দৃঢ় বিশ্বাস রাজ্যসরকার দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। পাশাপাশি তিনি এও বলেন, এই ব্যাপারে কেন্দ্র রাজ্যকে সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।  

বগটুইয়ের ঘটনা নিয়ে ইতোমধ্যে নবান্নের সঙ্গে রাজভবন সংঘাতে জড়িয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বক্তব্যের নিন্দা করে একটি চিঠিও পাঠান। ঘটনার পর থেকে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, চিঠিতে তার সবিস্তার উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি এও বলেন,  বাংলার ভাবমূর্তি কলঙ্কিত করতেই পরিকল্পনা করে এই হামলা করা হয়েছে।

আরও পড়ুন বকটুইয়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩