চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাকির হোসেনকে খুনের হুমকি, উদ্বেগে তৃণমূল বিধায়ক

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে যখন ঘূর্ণিঝড় রিমলকে নিয়ে বাড়ছে উদ্বেগ সেইসময় তৃণমূলের এক প্রথম সারির বিধায়ককে বোমা মেরে খুনের হুমকি । যা নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। জানা গিয়েছে, এই খুনের হুমকি দেওয়া হয়েছে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন ।   ঝাড়খণ্ড থেকে এই হুমকি ফোনটি এসেছে বলে জানা গিয়েছে ।

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, হোয়াটস অ্যাপে তাঁর কাছে খুনের হুমকি এসেছে। বিভিন্ন ধরনের গালিগালাজের মেসেজ করা হয়েছে।  চাইব পুলিশ প্রশাসন যেন কড়া পদক্ষেপ নেয়।‘  ইতিমধ্যে সুতি থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন জাকির। এই নিয়ে পুলিশি কর্মকর্তা জানিয়েছেন, ঝাড়খণ্ডের একটি নম্বর থেকে বিধায়ককে ফোন এসেছিল, তা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

বোমা হুমকি প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঝাড়খণ্ডের কোনও একটি নম্বর থেকে বিধায়ককে  হুমকি এসেছে। অন্যদিকে এই প্রথম নয় এরআগে জাকির হোসেনের উপর নিমতিতা স্টেশনে প্রাণঘাতী হামলা হয়েছিল। কলকাতায় আসার আগে তাঁর ওপর হামলা চলে। এই ঘটনার পর আবারও খুনের হুমকি পেলেন তৃণমূল বিধায়ক। এরফলে কার্যত আতঙ্কিত জাকির হোসেন ।  

Published by:

Share Link:

More Releted News:

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের কাজে গেছে বাস ,আসানসোলে অটো ও টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

মমতার ভবানীপুর সহ ১২৯ কেন্দ্রে ‘লাল সতর্কতা’, তালিকায় কোন-কোন আসন?

বুথে যাওয়ার বাস না থাকায় ভোট কর্মীদের তুমুল বিক্ষোভ সিউড়ি DCRC’তে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ