সিতাই বিধানসভা কেন্দ্রে স্নায়ুর চাপে বিজেপি?‌ উত্তরের ময়দানে বড় সমীকরণ দুই ফুলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে সব দল ঘর গোছাতে ব্যস্ত। আর সিতাই বিধানসভা কেন্দ্রটি নিয়ে এখন ভাবনায় পড়েছে গেরুয়া শিবির। কেন এমন ভাবনা?‌ কারণ এই আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্তর্গত ব্লক স্তরের শহর সিতাই। এটি কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ১৯৬৭ সাল থেকে এখনও পর্যন্ত ১৫টি বিধানসভা নির্বাচন হয়েছে এখানে। এই বিধানসভা আসনটি কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের মধ্যে ছিল। তবে যতদিন না পর্যন্ত তৃণমূল কংগ্রেস নিজেদের প্রতিষ্ঠা করেছিল। এখানে কখনও কংগ্রেস জিতেছে আবার কখনও ফরওয়ার্ড ব্লক জিতেছে। এখানে এমনও ইতিহাস আছে যে, কংগ্রেসের টিকিটে চারবার জিতেছিলেন ড:‌ ফজলে হক। আর যখন তাঁকে টিকিট দিতে অস্বীকার করেছিল কংগ্রেস তখন ২০০৬ সালে নির্দল হয়ে দাঁড়িয়ে জেতেন ফজলে হক।

এই ইতিহাস থাকলেও ২০১১ সালে বাংলার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এই পালাবদলের পর তৃণমূল কংগ্রেস তিনবার জয়ী হয়। এখন লোকসভার সাংসদও তৃণমূলের। ২০১১ সালে কংগ্রেস–তৃণমূল কংগ্রেস জোট হয়েছিল। আর এই জোট প্রার্থী ছিলেন কেশবচন্দ্র রায়। পরাজিত করেন দীপক কুমার রায়কে ১ হাজার ৫৭৭ ভোটে। তবে ২০১৬ সালে জোট ছাড়াই এই আসনটি জেতে তৃণমূল কংগ্রেস। তখন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে জেতেন এবং পরাজিত হন কংগ্রেস প্রার্থী কেশবচন্দ্র রায়। ২৫ হাজার ২৫১ ভোটে পরাজিত হন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও আসনটি ধরে রাখে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ১০ হাজার ১১২ ভোটের ব্যবধানে হারিয়ে দেন দীপক কুমার রায়কে। এই দীপক কুমার রায় ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছিলেন।

তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি জিততে পারেনি বিজেপি। হেরে যান নিশীথ প্রামাণিক। আর জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। যাঁর প্রাপ্ত ভোট—৭৮৮,৩৭৫। এবার আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। এখানে বহু কাজ করেছে তৃণমূল কংগ্রেস। এরপর জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সাংসদ হয়ে যাওয়ায় আসনটি খালি হয়। তখন সেখানে উপনির্বাচন হয়। আর সেটিও জেতেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় বিপুল ভোটের ব্যবধানে। ১৩০,৬৩৬ ভোটের ব্যবধানে জেতেন তিনি। ২০১৪ সাল থেকে সিতাইতে একইরকম ট্রেন্ড রয়েছে। এখানে পর পর তিনটি সংসদীয় নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে। ২০১৪ সালে তারা ফরওয়ার্ড ব্লককে ১২,৩২১ ভোটে, ২০১৯ সালে বিজেপিকে ৩৪,৬৬১ ভোটে এবং ২০২৪ সালে ২৮,৩৭৭ ভোটে জিতে এগিয়ে রয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এখানে এসআইআরের প্রভাব পড়েছে। তাতে মানুষ বিজেপির প্রতি বীতশ্রদ্ধ। এটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা বাড়তি অক্সিজেন। ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত ২০২৫ সালের বিশেষ নিবিড় সংশোধনের পর সিতাই বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকায় ২৯১,৪২১ জন ভোটার ছিলেন। যা ২০২৪ সালে ৩০৪,২৩৮ জন নথিভুক্ত ভোটারের তুলনায় ১২,৮১৭ জন ভোটার হ্রাস পেয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস সংগঠন মজবুত করেছে। বিজেপির সংগঠন আগের মতো না থাকলেও আছে। বামফ্রন্টের এবং কংগ্রেসের সংগঠন এখানে তেমন শক্তিশালী নয়। সুতরাং এই আসনে লড়াই হবে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির। ভোট কাটাকাটির কোনও জায়গাও এখানে নেই। তবে কে জিতবে এবং কে হারবে সেটা বিধানসভার ফলাফলেই স্পষ্ট হবে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই