‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজকের দিন বাদ দিলে দ্বিতীয় দফার ভোট হতে আর তিনদিন বাকি। এই আবহে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী এবং আরাবুল ইসলামকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী নওশাদ সিদ্দিকী যে পরাজিত হবেন সেটাও স্পষ্টভাষায় জানিয়ে দেন তিনি। ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শওকত মোল্লা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে ভাঙড় এবং ক্যানিং পূর্ব দু’টি আসন থেকেই বিপুল ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এবারও তার অন্যথা হবে না বলে জানিয়ে দিলেন অভিষেক।

এদিকে দ্বিতীয় দফার ভোট হবে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে আজ, শনিবার আরাবুল ইসলাম এবং নওশাদ সিদ্দিকীকে কড়া ভাষায় আক্রমণ করেন। আরাবুলের নামে বহু অভিযোগ রয়েছে। তারপরও এমন একজনকে প্রার্থী করেছে আইএসএফ। অভিষেক আইএসএফ’‌কে আক্রমণ করে বলেন, ‘২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ কর্মী নিহত হয়েছিলেন। সেই ঘটনায় প্রধান অভিযুক্ত ছিল আরাবুল ইসলাম। আজকে সেই আদর্শ জলাঞ্জলি দিয়ে তথাকথিত পীরজাদা আরাবুলকে প্রার্থী করেছে। এই হচ্ছে আইএসএফের আসল চেহারা। এটাই ওদের আদর্শ।’

অন্যদিকে পরিসংখ‌্যান বলছে, প্রথম দফার ভোটের ১৫২টি আসনের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। বাকি ১৪২টি আসন, যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র ১৮টি আসন। বাংলার হয়ে যে নওশাদ সিদ্দিকী কোনও কাজ করেননি, গরিব মানুষের টাকা কেন্দ্র আটকে রাখলেও উদ্যোগ নেয়নি সেটা নিয়ে কাঠগড়ায় তোলেন ডায়মন্ডহারবারের সাংসদ। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘ভাঙড় ১ ব্লকের ৯টি পঞ্চায়েত এবং ভাঙড় ২ ব্লকের সব পঞ্চায়েত মিলিয়ে মোট ১ লক্ষ একশো দিনের জব কার্ড হোল্ডারের টাকা বিজেপি সরকার আটকে রেখেছিল। আমাকে যদি কেউ দেখাতে পারেন, এখানে যিনি প্রার্থী হয়েছেন, গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের এতগুলি প্রকল্পের টাকা বন্ধ, একদিন নওশাদ সিদ্দিকী বিজেপি সরকারের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করে প্রতিবাদ করেছেন, কেন্দ্রীয় সরকারকে একটা চিঠি পাঠিয়েছেন, তা হলে আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসব না।’

এছাড়া এই ভাঙড়ে একাধিক উন্নয়নের কাজ করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। আজ তার পরিসংখ্যান তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। ৫২ কোটি টাকা খরচ করে ক্যানিংয়ে মাতলা নদীর উপরে মৌখালি সেতু, ক্যানিংয়ের দুই ব্লকের যোগাযোগ ব্যবস্থার উন্নতি, ৯০ লক্ষ টাকা ব্যয় করে সেতুকে ঘিরে আলোর ব্যবস্থা, ঘুটিয়ারি শরিফ স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন এবং খাল সংস্কার–সহ নানা কাজ করা হয়েছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘‌ক্যানিং পূর্ব তো তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা।’‌

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?