‘‌রাজবংশি মেয়ে বাবাকে হারিয়েছে, তাঁকে কোর্টে নিয়ে গিয়েছে’‌, বিজেপিকে তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় লাগাতার সভা–সমাবেশ করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাগাড়ে সভা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর এবার রাজগঞ্জের সভা থেকে বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মণ। এবার তাঁকে পাশে নিয়ে অভিষেকের দাবি, বিজেপি আদিবাসী মানুষকে হয়রানি করছে। বাংলার মানুষকে বাদ দিয়ে বহিরাগত এনে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি। মানুষকে প্রচুর স্বপ্ন দেখালেও আজ পর্যন্ত একজন মানুষকেও তারা চাকরি দেয়নি। এমনকী বিশ্ব দরবারে বাংলার মেয়ে দেশের নাম তুলে ধরেছেন তাঁকেও হেনস্থা করতে ছাড়েনি।

এদিকে রাজবংশী সমাজের গর্ব স্বপ্না বর্মণকে বিপুল ভোটে জেতাতে অনুরোধ করেন ডায়মন্ডহারবারের সাংসদ। একইসঙ্গে দুটি প্রতিশ্রুতিও দিলেন তিনি। অভিষেকের কড়া ভাষায় আক্রমণ, ‘‌যেসব প্রতিশ্রুতি দিলাম তা স্বপ্না জেতার একমাসের মধ্যে পূরণ করব। এক, কোল্ড স্টোরেজ দুই, দমকল কেন্দ্র। বিজেপির পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব দু’‌নম্বরি। চোর–চিটিংবাজরা বিজেপি করে। এরা সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যা কথা বলে। মানুষকে নানা স্বপ্ন দেখিয়েও প্রত্যাশা পুরণে ব্যর্থ বিজেপি সরকার। শুরুতে পনেরো লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল তারা। যদিও, এক টাকাও পায়নি কেউ। যুবদের চাকরি দেওয়ার কথা বলে বিজেপি। আজ পর্যন্ত ১০জনকেও চাকরি দিতে পারেনি তারা।’‌

 

অন্যদিকে জাত, ধর্ম, বর্ণ এবং সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে বিজেপি। সেখানে আদিবাসীরাও বাদ যায় না। আর তা নিয়ে আজ অভিষেকের তোপ, ‘‌ভারতের জন্য সোনা জিতেছেন যিনি, তাঁর মনোনয়ন আটকানোর চেষ্টা করেছে বিজেপি। কেন্দ্রের সরকার এত নিচে নেমেছে যে এক রাজবংশি মেয়ে, যে সদ্য বাবাকে হারিয়েছে, তাঁকে কোর্টে নিয়ে গিয়েছে এনওসি দেওয়ার জন্য। বিজেপিকে কড়ায় গণ্ডায় এসবের উচিত শিক্ষা দিতে হবে। অসম, বিহার, ত্রিপুরার মতো বহু রাজ্যে বিজেপি সরকার থাকলেও কোথাও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে লক্ষ্মীর ভাণ্ডার করতে পারেনি। স্বপ্না বর্মণ নির্বাচনে জেতার এক মাসের মধ্যে রাজগঞ্জে কোল্ড স্টোরেজ এবং ফায়ার স্টেশনের কাজ শুরু হবে।’‌

এছাড়া রেলের চাকরি থেকে ইস্তফা না দিয়ে গত ২৭ ফেব্রুয়ারি স্বপ্না বর্মণ তৃণমূল কংগ্রেসে যোগ দেন বলে রেলের অভিযোগ। তাই তাঁর প্রার্থী পদ নিয়ে প্রশ্ন উঠে যায়। রেলের অভিযোগ, চাকরিতে থেকেই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন স্বপ্না বর্মণ। আর তাতে শৃঙ্খলাভঙ্গ হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে গত ৯ মার্চ তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। ১৬ মার্চ স্বপ্না বর্মণ ইস্তফা দিলেও ডিপার্টমেন্টাল এনকোয়ারির জেরে তা গ্রহণ করা হয়নি বলে জানিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে স্বপ্নার বিষয়ে জটিলতা বাড়ায় রেল। উত্তরবঙ্গের মেয়ের সঙ্গে এমন ব্যবহারেরও জবাব পাবে বিজেপি।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু