‘‌আরামবাগকে আলাদা জেলা করা হবে’‌, নির্বাচনী জনসভা থেকে আশ্বাস অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার শেষবেলার প্রচার থেকে বড় আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হরিণঘাটা থেকে নির্বাচনী জনসভা শুরু করে সেখান থেকে তিনি যান আরামবাগে। তার মধ্যে আরামবাগ হাসপাতালেও যান তিনি। কারণ আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালি বাগের উপর হামলা চালানো হয়। আর এই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তারপর পল্লীশ্রী মোড়ের জনসভা থেকে সাধারণ মানুষের দাবিকে মান্যতা দেওয়ার কথা দেন তিনি।

এদিকে আরামবাগকে পৃথক জেলা করার আশ্বাস দেন ডায়মন্ডহারবারের সাংসদ। সোমবার মিতালি যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে। তখনই তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। আর এখান থেকেই ভরা জনসভায় অভিষেকের আশ্বাস, ‘‌আমি ভোট চাইতে আসিনি, বরং এসেছি মানুষকে সচেতন করতে। আরামবাগ বিধানসভার প্রার্থী মিতা বাগ একজন ‘মাটির মানুষ’। এখানে সব প্রার্থীদেরকে জেতান। কথা দিয়ে যাচ্ছি, এই আরামবাগকে আলাদা জেলা করা হবে। তবে তার জন্য আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরশুড়া এই চারটি কেন্দ্র জেতান, আমি কথা দিয়ে যাচ্ছে আরামবাগকে আলাদা জেলা করা হবে। তখন এখানে আরও শান্তি বিরাজ করবে।’‌

অন্যদিকে দ্বিতীয় দফার নির্বাচনে আজ আরামবাগে প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ আক্রমণাত্মক মেজাজে বক্তব্য রাখেন। তাঁর জনসভায় যাওয়ার পথেই আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা করার অভিযোগ ওঠে। গাড়িতে সাংসদ থাকাকালীন ব্যাপক ভাঙচুর চালানো হোক। সাংসদের উপর হামলার প্রতিবাদে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে অভিষেকের আক্রমণ, ‘‌আমি জানি হামলার কারা যুক্ত। সিসিটিভি ফুটেজ দেখে বেছে বেছে বের করব। আরামবাগে হারি বা জিতি, ৪ তারিখের পর সব হিসেব হবে। সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে। ২০১১ সালে আরামবাগের মানুষ যে সন্ত্রাস থেকে মুক্তি পেয়েছিল, সেই দিনগুলি কি আবার ফিরিয়ে আনতে চান? যারা মিতালিকে আক্রমণ করেছে, আমার নজর সবার ওপর রয়েছে। একজন তফসিলি মহিলার গায়ে যারা হাত দিয়েছে, তাদের বলছি—আরামবাগে ফল যাইহোক না কেন, ৪ তারিখ দুপুর ১২টার পর কোন জল্লাদের কত ক্ষমতা তা আমি দেখে নেব।’‌

এছাড়া বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মিতালি বাগের গাড়ির কাচ ভাঙচুর করে। হামলায় আহত হন সাংসদ। তাঁকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে আহত সাংসদকে দেখতে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর এখান থেকেই অভিষেকের কড়া বার্তা, ‘‌খেলা যখন আজ ওরা শুরু করেছে মিতালীর উপর আক্রমণ করে, শেষটা আমি করব চার তারিখ, কথা দিলাম। আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। আপনারা এই চারটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে জেতান আরামবাগকে আলাদা জেলা করা হবে। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’‌

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু