১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে রাজ্যজুড়ে সহায়তা শিবির তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেতে যাতে শ্রমিকদের কোনও অসুবিধার মুখে পড়তে না হয় তার জন্য রাজ্যজুড়ে সহায়তা শিবির করবে তৃণমূল কংগ্রেস। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওই শিবির চলবে। শুক্রবার দলের সাংসদ-বিধায়ক ও ব্লক সভাপতিদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের বিজেপি সরকার ১০০ দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখলেও রাজ্য সরকারই সেই টাকা মিটিয়ে দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি জানিয়েছিলেন, আগামী ২১ ফেব্রুয়ারি থেকে সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। যদিও গতকাল বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নেওয়ার সময়ে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করার জন্য বাড়তি একসপ্তাহ সময় নেওয়ার কথা জানান। মুখ্যমন্ত্রীর কথায়, ‘১০০ দিনের কাজের সঙ্গে জড়িত ২১ লক্ষ মানুষকে ২১ ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার কথা বলেছিলাম আমরা। কিন্তু সমীক্ষা করে দেখা গিয়েছে ১০০ দিনের কর্মীর সংখ্যা ২১ লক্ষ নয়, ২৪ লক্ষ ৫০ হাজার। অ্যাকাউন্ট খুলে প্রসেস করতে আরও এক সপ্তাহ সময় লাগবে। তাই ১ মার্চ থেকে টাকা দেব আমরা।’

লোকসভা ভোটের আগে ওই টাকা বরাদ্দ করা নিয়ে যাতে কোনও দুর্নীতির অভিযোগ না ওঠে তার জন্য যথেষ্টই সতর্ক রাজ্যের শাসকদল। ১০০ দিনের কাজে যাঁদের মজুরি বকেয়া রয়েছে তাদের একজনও যাতে বঞ্চিত না হন, তার জন্য রাজ্যজুড়ে সহায়তা শিবির করার সিদ্ধান্ত নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সহায়তা শিবির করে প্রকৃত বঞ্চিতদের নামের তালিকা তৈরি করে তা প্রশাসনের কাছে পাঠানো হবে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে