তৃণমূলের প্রতীক ও নামের দাবিতে শুক্রে জ্ঞানেশ সাক্ষাতে ঋতব্রতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের প্রতীক ও নাম কার? এই দাবি নিয়ে নির্বাচন কমিশনে আগেই নিজেদের বক্তব্য পেশ করেছে কালীঘাট তৃণমূল। এবার আগামিকাল, শুক্রবার নিজেদের দাবি পেশ করবেন ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়পন্থী ঘাসফুল শিবিরের নেতারা। সূত্রের খবর, আগামিকাল, দিল্লিতে নির্বাচন সদনে যাচ্ছে ঋত তৃণমূলের বিধায়করা। কালীঘাট তৃণমূলের মতোই নিজেদের বক্তব্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে জানাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সন্দীপন সাহারা। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আসল তৃণমূল কারা? নিজেদের পক্ষে নথি দিয়ে উত্তর দিতে বলেছিল নির্বাচন কমিশন। গত ৬ জুলাই সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে বক্তব্য জানাতে ঋতব্রত ও মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিল কমিশন।

সেই ডেডলাইন মেনে সোমবার সকাল ১১টার মধ্যে দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন কালীঘাট তৃণমূলের নেতারা। মমতাপন্থী তৃণমূল কংগ্রেস নিজেদের স্বপক্ষে যুক্তি দিয়েছিল, যে তৃণমূল কংগ্রেস গঠনের পর প্রথমে তিন বছর এবং পরে চার বছর অন্তর সাংগঠনিক নির্বাচন হওয়ার নিয়ম ছিল। পরে ২০০৬ সালে দলের সংবিধান সংশোধন করে পাঁচ বছর অন্তর সাংগঠনিক নির্বাচন করার নিয়ম করা হয়। ২০২২ সালে সাংগঠনিক শেষ নির্বাচন হয়েছে। সেই হিসাবে কমিটির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা তিন বছর মেয়াদের কথা বলছেন। তা আইনত ভুল। কীভাবে একটা ব্লক জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকতে পারে, সেই আপত্তিও জানিয়েছিল মমতাপন্থী তৃণমূল। যদিও ডেডলাইন মেনে নিজেদের বক্তব্য রাখেননি ঋত তৃণমূলের নেতারা। তাঁদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করেছিল কমিশন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্কের সৃষ্টি হয়েছে।

আরও পডুন: তন্ত্রসাধনার আড়ালে যৌন নির্যাতন! তান্ত্রিকের লালসার শিকার তরুণী

রাজনৈতিক মহলের দাবি, ঋতব্রতদের অতিরিক্ত দিন দেওয়ায় বাড়তি সুবিধা পাচ্ছে তাঁরা। তাই কালীঘাটপন্থী তৃণমূল কোনও পদক্ষেপ করলে সেই অনুযায়ী ঘুঁটি সাজাচ্ছেন ঋতব্রতরা। সূত্রের খবর, এবার আগামিকাল, ১০ জুলাই ঋতব্রত-পন্থী তৃণমূলও নিজেদের আসল তৃণমূলের দাবি প্রমাণ করতে প্রয়োজনীয় নথি জমা দেবে কমিশনে। তারপর পরবর্তী পদক্ষেপ করবে জাতীয় নির্বাচন কমিশন।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের