আসানসোল আসনের জন্য নির্বাচনী কমিটি তৃণমূলের, রয়েছেন মলয়ও

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁকে নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম আর রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। সেই জল্পনার মধ্যে মুখ খুলে তৃণমূল কংগ্রেসে থাকার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। যদিও তাতে চর্চা থামেনি। ওই বিতর্কের মধ্যেই আসানসোল লোকসভা আসনে দলের নির্বাচনী কমিটি গঠন করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মোট ১৯ জনের কমিটিতে রাখা হয়েছে মলয় ঘটককেও। ঠাঁই পেয়েছেন আসানসোল লোকসভা আসনের অন্তর্গত পাঁচ বিধানসভা আসনে জেতা বিধায়করা।

আসন্ন লোকসভা ভোটে দলীয় প্রার্থীকে জেতানোর জন্য ৪২ লোকসভা আসনেই বিশেষ নির্বাচনী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। শনিবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ১৯ জনের এক কোর কমিটি গঠন করেছেন।  ওই কোর কমিটিতে ঠাঁই পেয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, আইনমন্ত্রী মলয় ঘটক, জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়-সহ জেলার তৃণমূল নেতৃত্ব। এছাড়াও ছাত্র, মহিলা, শ্রমিক, তফসিলি জাতি-সহ বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিকেও রাখা হয়েছে।

উল্লেখ্য, বাবুল সুপ্রিয়র পদত্যাগের পরে উপনির্বাচনে আসানসোল আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। উপনির্বাচনে জয়ী হয়েছিলেন ‘বিহারিবাবু’ শত্রুঘ্ন সিনহা। এবারেও তাঁকেই প্রার্থী করেছে শাসকদল। জোরকদমে প্রচারেও নেমে পড়েছেন তিনি। উল্টোদিকে, বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়নি। প্রথমে ভোজপুরী গায়ক-নায়ক পবন সিংহের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু নাম ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই প্রার্থী না হওয়ার কথা জানিয়ে দেন তিনি। বিজেপির অন্দরে জোর চর্চা চলছে, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি প্রার্থি হতে পারেন।

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন