বিনা চিকিৎসায় মারা গিয়েছে ছেলে, বিচার চেয়ে পথে নামলেন কোন্নগরের  বিক্রমের মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদের কর্মবিরতির  ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। আর তাতে  রাজ্যে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। এই অবস্থায় একদিকে যখন চলছে  ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান তখনই কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের বিনা চিকিৎসায়  মৃত্যুকেই পাল্টা হাতিয়ার করল শাসক দল। তাই বৃহস্পতিবার  বিক্রমের বিচার চেয়ে পথে নামলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এদিন মশাল হাতে কোন্নগরের  রাস্তায় নামতে দেখা গেল তৃণমূল সাংসদ সহ বিক্রমের মা   কবিতা ভট্টাচার্যকে। তাদের একটাই দাবি,’ জাস্টিস ফর কোন্ননগর’। পাশাপাশি আরজি করের ঘটনা নিয়ে তারা পথে নামেন। বলা বাহুল্য, নবান্নের সভাঘর থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বিক্রমের মৃত্যু নিয়ে সরব হন।

উল্লেখ্য, কয়েকদিন আগে পথদুর্ঘটনার কবলে পড়েছিলেন কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্য। তাঁর মা অভিযোগ করেছেন,  সেই সময় ছেলেকে আরজি কর হাসপাতালে নিয়ে গেলেও কোনও চিকিৎসক এগিয়ে আসেননি। আর  তাই সে  বিনা চিকিৎসায় ছটফট করতে করতে মারা যায় । এই ঘটনার পর বিক্রমের বাড়িতে গিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং  রাজ্যসভায় তৃণমূল সাংসদ দোলা সেন। মৃত যুবকের মায়ের কান্নার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছে তৃণমূল।  আর এবার বিক্রমের জাস্টিস চেয়ে পথে নামল শাসক দল।

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার