আদিবাসী অঞ্চলে মুখ্যমন্ত্রীর সাফল্য তুলে ধরবে তৃণমূল

জানা গিয়েছে, নয়া প্রচার কর্মসূচি শুরু হবে উত্তরবঙ্গ থেকে। আর প্রথম সভা হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিভিন্ন আদিবাসী অঞ্চলে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) বিভিন্ন প্রকল্প এবং সাফল্য তুলে ধরবে জোড়াফুল শিবির। বিভিন্ন বিষয়ে আদিবাসীদের (TRIBAL) দুয়ারে দুয়ারে পেশ করা হবে রিপোর্ট কার্ড। সবুজ শিবির  সূত্রে খবর, তৃণমূলের নামে গেরুয়া শিবির ভুল প্রচার করেছে ও করছে, বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হবে সে কথাই।

জানা গিয়েছে, নয়া প্রচার কর্মসূচি শুরু হবে উত্তরবঙ্গ থেকে। আর প্রথম সভা হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এই তিনটি সভার পরে সভা হবে আলিপুরদুয়ারে এবং জলপাইগুড়িতে। জোড়াফুল শিবির সূত্রে খবর, বিশেষ এই ধরণের সভার দায়িত্বে রয়েছেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। প্রতিটি সভাতেই উপস্থিত থাকতে পারেন জ্যোৎস্না মান্ডি এবং বীরবাহা হাঁসদা।

মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য কী কাজ করেছেন সেই তথ্য তুলে ধরার পাশাপাশি সারি ধর্মের বিষয়ে মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ও কাজের তথ্য দেওয়া হবে। শুধু তাই নয়, রাজ্যের তরফে কেন্দ্রকে পাঠানো চিঠিও দেখানো হবে ঘরে ঘরে ঘুরে। বলাই বাহুল্য, লোকসভা নির্বাচনের আগে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে সবুজ শিবির। বিজেপি নিজেদের বদনাম ঘোচাতে বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে বোঝাতে চাইছে তারা ‘দলিত প্রিয়’। আর তাই পাল্টা হিসেবে আদিবাসী সম্প্রদায় দিয়েই বাঁধ তুলতে চাইছে জোড়া ফুল শিবির।

এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকৃত আদিবাসী দরদী তৃণমূল কংগ্রেস তবে তার জন্য তাস খেলতে হয় না। আর বিজেপি আদিবাসী সম্প্রদায় নিয়ে তাস খেলে সেই কারণেই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পরেই দ্রৌপদী মুর্মুর গ্রামে পৌঁছেছিল বিদ্যুৎ।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা