মমতার নির্দেশে শুক্রে খেজুরি যাচ্ছেন তৃণমূলের তিন প্রতিনিধি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খেজুরিতে বিজেপি নেতাদের হাতে আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই খবর পাওয়ার পরেই  দলের প্রতিনিধিদের পূর্ব মেদিনীপুরের  খেজুরিতে পাঠাচ্ছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।  শুক্রবার খেজুরিতে যাওয়ার  কথা রয়েছে কুণাল ঘোষ , কেশপুরের বিধায়ক শিউলি সাহা এবং মন্ত্রী বিরবাহা হাঁসদার ।

বলা বাহুল্য, একসময় পূ্র্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দায়িত্বে ছিলেন কুণাল ঘোষ। সেইজন্য তাঁকে খেজুরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিম। পূর্ব মেদিনীপুরে অবস্থিত এই খেজুরি। চলতি বছরের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে  তৃণমূলের উত্তম বারিককে হারিয়ে  জয়ী  হয় বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। আর এই জয়লাভের পর থেকেই এলাকার মধ্যে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার করছে বিজেপি সদস্যরা। তাই খেজুরিতে গিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলবেন কুণাল ঘোষ। শুধু সাক্ষাৎ নয় বিজেপি সদস্যদের অত্যাচার কথা উল্লেখ করে সভা করবেন কুণাল ঘোষ , কেশপুরের বিধায়ক শিউলি সাহা এবং মন্ত্রী বিরবাহা হাঁসদা।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে  পূর্ব মেদিনীপুরের কাঁথি কেন্দ্র থেকে জয়ী হয়েছিল তৃণমূল। সেসময় শুভেন্দুর বাবা শিশির অধিকারী হয়েছিলেন তৃণমূল প্রার্থী। তবে শুভেন্দু দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই এই কেন্দ্র হাতছাড়া হয়ে যায় ঘাসফুল শিবিরের । এরপরেই তৃণমূল কর্মীদের ওপর অত্যাচারের কথা উঠে আসে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫