পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ দু’‌দিন আগের ঘটনা। বিজেপির প্রার্থী এবং নেতারা গোপনে হোটেলে গিয়ে নির্বাচন কমিশনের নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করেছিলেন। আর সেই সিসিটিভি ফুটেজ ফাঁস করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর গোটা বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন এবং বিজেপির আঁতাত আছে বলে সুর চড়িয়েছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবার পুলিশের ভূমিকা এবং পর্যবেক্ষকদের কাজ নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। রাজ্যের নির্বাচনী পরিস্থিতি এবং পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা বজায় রাখা নিয়ে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে নালিশ ঠুকল তৃণমূল।

এদিকে বিজেপি নেতা–মন্ত্রীরা বাংলায় নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে প্রমাণ–সহ অভিযোগ বারবার জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও তাতে তেমন কোনও ফল দেখেনি বাংলার মানুষ। সেখানে সরকারি সংবাদমাধ্যমকে ব্যবহার করে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ, দিলীপ ঘোষের কুকথা, ভোটের সময় মানুষকে প্রভাবিত করার জন্য বহু বিজেপি নেতার নামে নালিশ ঠুকেছিল তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছে। ঘাসফুল শিবিরের প্রধান অভিযোগ, নানা জেলায় পুলিশ পর্যবেক্ষকদের একাংশ পক্ষপাতমূলক আচরণ করছেন। যেটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী।

অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও নানা অভিযোগ ওঠে প্রথম দফার নির্বাচনে। তার উপর বিজেপি নেতাদের গাড়ি থেকে টাকা উদ্ধার–সহ নানা ঘটনা ঘটেছে বাংলায়। সেখানে এবার পুলিশ পর্যবেক্ষকদের নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, বিরোধী দলকে বাড়তি সুযোগ–সুবিধা পাইয়ে দিতেই নিয়ম ভেঙে কাজ করছেন এই পুলিশ পর্যবেক্ষকরা। এমনকী নির্বাচন কমিশনের গাইডলাইন না মেনে তাঁরা প্রশাসনিক কাজে অযাচিতভাবে হস্তক্ষেপ করছেন। এই নিয়েও অভিযোগ জানিয়েছে জোড়াফুল শিবির। তবে তাতে কতটা কাজ হবে সেটা নিয়ে সন্দিহান সবপক্ষই।

এছাড়া তৃণমূল কংগ্রেসের অভিযোগ নিয়ে নেতারা জানান, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার মূল দায়িত্ব কমিশনের। কিন্তু পর্যবেক্ষকদের একাংশের কার্যকলাপে তৃণমূল কর্মীদের উপর হেনস্থা করা হচ্ছে। আর নির্বাচনী প্রচারের ক্ষেত্রে অযথা বাধার দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করছেন তৃণমূল নেতৃত্ব। তাই তৃণমূল কংগ্রেসের দাবি, অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। নির্বাচনী পর্বকে বিতর্কিত হওয়া থেকে বাঁচাতে কঠোর পদক্ষেপ করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গিয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের ওপর তৃণমূলের এই চাপ রাজ্য– রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের