২৬- এর ভোটের আগেই বাঁকুড়ায় ৯ আসনে সবুজের ঝড়, শক্তি বাড়াচ্ছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন । আর সেই নির্বাচন নিয়ে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি । এই পরিস্থিতিতে সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির ।  বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হল তৃণমূল কংগ্রেস । উপনির্বাচনের পর দেউলভিড়ায় সমবায় সমিতি দখল নিল শাসক শিবির । আর তাতেই  বিধানসভা নির্বাচনের আগে দলী কর্মীদের মধ্যে  বাড়ল মনোবল ।

অন্যদিকে  তৃণমূলের এই জয় নিয়ে সরব হয়েছে বিজেপি । তাদের দাবি তৃণমূলের এই জয় ‘অগণতান্ত্রিক’। সন্ত্রাসের মাধ্যমেই এই জয় ছিনিয়ে নেওয়া হয়েছে ।  তবে বিতর্ক সরিয়ে  এই জয়ের পরেই অকাল রঙের উৎসবে মেতে ওঠেন তৃণমূল নেতা-কর্মীরা। এলাকা জুড়ে উড়েছে সবুজ আবির । 

উল্লেখ্য, তালডাংরা ব্লকের দেউলভিড়া সমবায় সমিতির পরিচালন সমিতির ৯টি আসন। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও শাসক দল ছাড়া অন্য কোন পক্ষের তরফে ন’টি আসনের মধ্যে একটিতেও কোন মনোনয়নপত্র জমা পড়েনি। এরফলে নিয়মমাফিক ৯ টি আসনের সবকটিতেই  বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হন তৃণমূল কংগ্রেসের  প্রার্থীরা। খবর জানা মাত্রই সবুজ আবির নিয়ে উল্লাসে মেতে ওঠেন তাঁরা। সেইসঙ্গে একথা স্পষ্ট যে  এই জয়লাভের ফলে   বাঁকুড়ার বিজেপির সংগঠনে বড় ধাক্কা ।  বিধানসভার আগেই বাঁকুড়ায়  দাপট বাড়াল  শাসকদল তৃণমূলের।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে