পুলশিটা পল্লীশ্রী কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পুলশিটা পল্লীশ্রী কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল রবিবার।এই নির্বাচনে মোট আসন ১২ টি।তৃণমূল প্রার্থী দেয় ১২ টি।বিজেপি  প্রার্থী দেয় ৮ টি আসনে এবং সিপিএম  দেয় ৮ টি আসনে প্রার্থী।সকাল থেকে ভোট গ্রহণ চলে কড়া নিরাপত্তায়। ভোট গ্রহণের পর ফলাফল এসে দাঁড়ায় তৃণমূল পায় ৭ টি আসন।বিজেপি(BJP) পায় ৫ টি আসন।জয়ের পর উল্লাসে মেতে উঠে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সবুজ আবির মেখে ও দলীয় স্লোগান দিয়ে উল্লাসে মেতে ওঠেন। যদিও শাসক দলের দাবি এই নির্বাচনে রাম বাম একসাথে জোট করে লড়ছিলেন কিন্তু তারা পরাস্ত হলেন।

যদিও রাম বাম প্রসঙ্গ মানতে নারাজ বিজেপি এবং সিপিএম(CPM)।বিজেপির অভিযোগ এই সমিতিতে বেছে বেছে তৃণমূলকে(TMC) সদস্যপদ দেওয়া হয়েছে। বিজেপি চাষীদের সদস্যপদ দেওয়া হয়নি।তাই তারা জয়ী হয়েছে।পাল্টা অভিযোগ অস্বীকার শাসকদলের। তাদের দাবি, সিপিএম আমল থেকে যত সদস্য রয়েছে এখনো ততই সদস্য রয়েছে। বিজেপি ভোটে হেরে এই ধরনের মিথ্যা অভিযোগ আনছে। এদিকে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর(Barrackpore) নতুনবাজার এলাকায় তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

ব্যারাকপুর সদর বাজার এলাকার ব্যবসায়ী গৌরব রায়কে বেশ কিছুদিন ধরে ফোনে হুমকি দিচ্ছিল স্থানীয় যুবক সনু সাউ। তার কাছ থেকে বারংবার টাকা দাবি করা হচ্ছিল। কিন্তু কয়েকদিন ধরে গৌরব রায় ফোন ধরা বন্ধ করে দেয়। রবিবার সকালে গৌরব রায় যখন নিজের কর্মস্থলে যায় সেই সময় সেখানে সনু উপস্থিত হয়ে থাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে ব্যারাকপুর জগদীশ চন্দ্র বসু জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসার পর তাকে ভর্তি করা হয় ।ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয় ব্যারাকপুর থানার পুলিশ। আহত যুবক গৌরব রায় জানান ,সে খুবই আতঙ্কিত রয়েছে ঘটনার পর থেকে। পুলিশ সনু সাউকে খুঁজছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের