চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নন্দীগ্রামে শুভেন্দুকে দেখে ‘চোর চোর’ বলে স্লোগান তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) দেখে চোর স্লোগান তাঁরই খাস তালুক নন্দীগ্রামে। বৃহস্পতিবার নন্দীগ্রামে শুভেন্দুর কনভয়কে লক্ষ্য করে চোর স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

বৃহস্পতিবার নন্দীগ্রামে নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে সেই সময় তৃণমূলের পথসভা চলছিল। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিরোধী দলনেতার কনভয় সেই সময় সভার কাছ দিয়েই যাচ্ছিল। শুভেন্দুর কনভয়কে কাছে পেয়ে তৃণমূল কর্মী সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন। তাঁকে উদ্দেশ্য করে ‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা’ স্লোগান দেন জোড়াফুল শিবিরের কর্মীরা। শুধু তাই নয়, তৃণমূল কর্মীরা স্লোগান দেন ‘বেইমান হঠাও, দেশ বাঁচাও’ বলেও। তৃণমূল কর্মীদের এমন বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে মুখ বের করে পাল্টা হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা।

উল্লেখ্য এর আগে গত বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাড়গ্রামে পদযাত্রা চলাকালীন দলীয় কার্যালয়ের পাশ দিয়ে মিছিল যাওয়ার সময় ছাদে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলেন তৃণমূল কর্মী সমর্থকরা। দলীয় পতাকা হাতে নিয়ে শুভেন্দুকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতেও শোনা যায় তাঁদেরকে। যার ফলে সাময়িক উত্তেজনা তৈরি হয় সেই সময়।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ