ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, অভিযুক্ত আইএসএফ

অভিযোগের তীর আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত ভোটের বলি হলেন আরও এক তৃণমূল কর্মী। শুক্রবার রাতে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। অভিযোগের তীর আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার সাতমুখী গাজিপাড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তৃণমূল কর্মীর নাম নান্টু গাজি। অভিযোগ, পঞ্চায়েত ভোটে স্থানীয় পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পর শুক্রবার বিজয় উৎসবের আয়োজন করা হয় দলের স্থানীয় নেতাদের উদ্যোগে। সেই সময় আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু করে। সেই বোমাবাজির প্রতিবাদ করে তৃণমূল। অভিযোগ এর পরে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তৃণমূল কর্মী নান্টুকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। যদিও আইএসএফের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

অন্যদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ। আহতকে উদ্ধার করে প্রথমে ক্যানিং হাসপাতালে ভর্তি করানো হয়। এর পর চিকিৎসকরা তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করেন। কলকাতায় আনার পর মৃত্যু হয় নান্টুর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে