দক্ষিণবঙ্গে বেশিরভাগ আসনে এগিয়ে তৃণমূল, চলছে আবির উচ্ছ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলায় ৪২ আসনে কার্যত সবুজ ঝড়। এখন পর্যন্ত প্রায় ৩০ আসনে লিড করছে তৃণমূল। আর এই আবহে আনন্দে মাতলেন দক্ষিণবঙ্গ রাজ্যবাসী। বর্তমানে কালীঘাট থেকে বসিরহাট হয়ে বর্ধমান, সর্বত্র এখন উড়ছে সবুজ আবির। কেউ বাজাচ্ছে শাঁখ আবার কোন তৃণমূল সমর্থকরা নাচ করছে। একথায় তৃণমূলের জয় উৎসব শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে।

অন্যদিকে   তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির সামনে সকাল থেকেই ভিড় জমিয়েছে তৃণমূলের কর্মী এবং সমর্থকেরা। সবার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান ৷ স্লোগান ওঠে জয় বাংলার ৷  লোকসভা নির্বাচনে বাংলার এই রায় যে বেশ আনন্দিত আমজনতা। তা স্পষ্টভাবে বোঝা গিয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলার ৩০ আসনে লিড করছে তৃণমূল। বিজেপি মাত্র ১১ আসনে। বর্তমানে ৫০ হাজার ভোটের এগিয়ে গেলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বিপুল ভোটে পিছিয়ে বিজেপি প্রার্থী অমৃতা রায়। ২৪ হাজার ভোটে হুগলী থেকে এগিয়ে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জী ।  পিছিয়ে রয়েছে লকেট চ্যাটার্জী। অন্যদিকে ডায়মন্ডহার থেকে ৫ লক্ষ আসনে এগিয়ে   অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ এগিয়ে রয়েছে ২৩ হাজার ৬২৯ ভোটে। মেদিনীপুর থেকে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। পিছিয়ে বিজেপি  প্রার্থী অগ্নিমিত্রা পাল। এখান থেকেই স্পষ্ট যে বিধানসভা নির্বাচনের পর বাংলাতেও বজায় থাকছে সবুজ ঝড়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য