BJP-র বুথ এজেন্টের জায়গায় TMC কর্মী, শোরগোল শুরু ভরতপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার ভোটেই ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের নওদা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকেই দফায় দফায় অশান্তির ঘটনা প্রকাশ্যে আসছে। এরই মধ্যে প্রকাশ্যে এল মুর্শিদাবাদের ভরতপুরের এক অদ্ভুত ঘটনা। বিজেপি এজেন্টের জায়গায় তৃণমূল কর্মী। বুথে এসে ভুয়ো এজেন্টকে হাতেনাতে ধরলেন ভরতপুরের বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ।

ভোট চলাকালীন তুমুল উত্তেজনা ছড়ায় ভরতপুর বিধানসভা কেন্দ্রের প্রসাদপুর গ্রামের ১৮৬ নম্বর বুথে। অভিযোগ,  বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়। সেই জায়গায় এক তৃণমূল কর্মীকে এজেন্ট হয়ে বসে থাকতে দেখে মেজাজ হারান বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ। বুথের মধ্যেই প্রিজাইডিং অফিসারের সঙ্গে তুমুল বচসা শুরু হয় তাঁর। ইতিমধ্যে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কুইক রেসপন্স টিম।

ওই ভুয়ো এজেন্ট জানান, তিনি ভোট দিতে এসেছিলেন। তন্ময় রায় নামের এক ব্যক্তি তাঁকে এজেন্টের জায়গায় বসতে বলেছিলেন। সেই জন্যই তিনি সেখানে বসেছিলেন। এই বিষয়ে বিজেপি প্রার্থী অনামিকা ঘোষের অভিযোগ, তাঁদের যিনি বিজেপির বুথ এজেন্ট ছিলেন তাকে বের করে দেওয়া হয়েছিল। বিজেপির বুথ এজেন্টকে বের করে সেই বুথ এজেন্টের জায়গায় বসানো হয়েছিল ভোট দিতে আসা একজন সাধারণ ভোটারকে। যিনি আবার তৃণমূল কর্মী। বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, তৃণমূলের দালালি করছে প্রিজাইডিং অফিসার।

পাশাপাশি, মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভায় ভোটগ্রহণকে কেন্দ্র করেও শুরু হয়েছে জোর বিতর্ক। বড়ঞা কেন্দ্রের ১৮৬ নম্বর বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ। গোদাপাড়া এলাকার এই বুথে স্থানীয় ভোটারদের একাংশের অভিযোগ, ‘ইভিএমে তৃণমূল কংগ্রেসের প্রতীকে বোতাম টিপলেও ভোট পড়ছে বিজেপিতে।‘

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা