শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও অধ্যাপকদের উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে ওয়েবকুপার বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, চাঁচল ও ধূপগুড়ি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ওয়েবকুপার সংগঠনের অধ্যাপকদের উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভে নেমেছে ওয়েবকুপার সদস্যরা ও তৃণমূল ছাত্রপরিষদ(TMCP)।তার অঙ্গ হিসেবে সোমবার চাঁচল কলেজে একটি প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়।সেখানে উপস্থিত ছিলেন মালদহ জেলা ওয়েবকুপার(WBCUPA) সংগঠনের সভাপতি তথা চাঁচল কলেজের অধ্যাপক মহিদুর রহমান সহ অন্যান্য অধ্যাপকেরা।তাদের দাবি, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং গণতান্তিক পরিবেশ বজায় রাখার দাবি তুলে তৃণমূল ছাত্রপরিষদ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার প্রতিবাদে মালদায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ওয়েব কুপা সহ ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল। এদিন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয় শহর পরিক্রমার পর মিছিলটি শেষ হয় মালদা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় এলাকায়। এই মিছিলে পা মিলান ওয়েব কুপার শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও কর্মীরা।

এদিকে,সোমবার থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মালদা জেলায় মোট পরীক্ষার্থী এবছর৩২৬৫১যান। এর মধ্যে পুরুষ ১৪১৩৮, মহিলা, ১৮৫১৩।গত বছরের তুলনায় প্রায় দশ হাজার পরীক্ষার্থী কমেছে এই বছর। সোমবার পরীক্ষা শুরুর দিনে পরীক্ষার্থীদের মধ্যে পেন, পেন্সিল স্কেল লজেন্স ও জল প্রদান করে তৃণমূল ছাত্র পরিষদ। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা পরীক্ষার্থীদের মধ্যে এগুলি প্রদান করেন।মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক।

সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা(H.S.Exam)। আর এদিন সকাল থেকেই জেলার স্কুলগুলিতে কড়া নিরাপত্তার পাশাপাশি পুলিশ আধিকারিকদের উপস্থিতি লক্ষ করা যায়। মেটাল ডিটেক্টর এর সাহায্যে পরীক্ষার্থীদের চেকিং করে ঢোকানো হয় পরীক্ষা কেন্দ্রে। পর্ষদের নির্দেশমতো বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে রাখা হয়েছে মেটাল ডিটেক্টর। সকাল থেকেই ধূপগুড়ির এস ডি পি ও(SDPO) গেলসেন লেপচা ও ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য বিভিন্ন স্কুল ঘুরে দেখেন। পরীক্ষার্থীদের হাতে তুলে দেন গোলাপ ফুল এবং একটি করে কলম। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে হলুদ গোলাপ(Yellow Rose) এবং পেন দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ আধিকারিকরা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য