‘শুভেন্দু অসুস্থ’, কুণাল বিধানে বিরোধী দলনেতার বাড়িতে কার্ড-ফুল হাতে সবুজ ছাত্র দল

বলেছিলেন, ফুল এবং কার্ড নিয়ে শুভেন্দুর কাছে গিয়ে তাঁর সুস্থতা কামনা করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রবিবার জমা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) ‘শান্তিকুঞ্জ’ বাড়ির সামনে। এমনকি তাঁরা ঢুকতে চান অধিকারীদের বাড়িতেও। এতে বাধা দেয় পুলিশ। বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ্য, সবুজ শিবিরের (TMC) ছাত্রদলের (TMCP) হাতে ছিল, কার্ড ও লাল গোলাপ। কার্ডে ছবি লাল গোলাপ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাতে লেখা, ‘গেট ওয়েল সুন শুভেন্দু। ফ্রম- দাদা’। এখানে দাদা মানে ডায়মণ্ড হারবারের সাংসদ। এদিন  শুভেন্দুর বিরুদ্ধে ওঠে ‘চোর’ স্লোগানও। 

গত রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) ফুটবল ক্লাব ‘ডায়মণ্ড হারবার এফ সি’ খেলার সুযোগ পেয়েছে প্রিমিয়ার লিগে। তাই আলিপুরের একটি পাঁচতারা হোটেলে সেই সাফল্য  উদযাপন করা হচ্ছিল। তবে রাজ্যের বিরোধী দলনেতা ট্যুইট করে লিখেছিলেন, সেখানে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন পালন করা হয়েছে। যা সম্পূর্ণ ভুল।

তারপরেই সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, শুভেন্দু এবি ফোবিয়ায় ভুগছেন। রাজনীতি করতে হলে ওঁর মানসিক সুস্থতা প্রয়োজন। অভিষেকের ছেলেকে নিয়ে মিথ্যাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তারপরেই ঘোষণা করেছিলেন, এই কর্মসূচির। বলেছিলেন, ফুল এবং কার্ড নিয়ে শুভেন্দুর কাছে গিয়ে তাঁর সুস্থতা কামনা করা হবে। আর ঠিক তার পরের দিনই সবুজ ছাত্রদল ‘শান্তিকুঞ্জ’-এর সামনে হাজির হয় লাল গোলাপ ও ‘গেট ওয়েল সুন’ লেখা কার্ড নিয়ে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের