আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডেঙ্গু হয়েছে, রক্ত পাচ্ছেন না, ফোন করুন সরাসরি মুখ্যমন্ত্রীকে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ভরা বর্ষায় পুজোর মুখে বাংলার(Bengal) নানা প্রান্তে মাথাচাড়া দিয়েছে ডেঙ্গু(Dengue)। আর তার জেরে আক্রান্তের শরীরে রক্তের প্লেটলেট(Blood Platelet) নেমে যাচ্ছে হু হু করে যা কিছু কিছু ক্ষেত্রে জীবনকাড়ার ভূমিকাও নিয়ে নিচ্ছে। এই অবস্থায় চিকিৎসকদের পরামর্শ, ডেঙ্গু আক্রান্ত রোগীর দেহে রক্তের প্লেটলেট কমলেই তাঁকে সঙ্গে সঙ্গে রক্ত দিন। চটজলদি ব্যবস্থা নিন। কিন্তু দেখা যাচ্ছে অনেকক্ষেত্রেই ডেঙ্গু আক্রান্ত রোগীদের পরিজনেরা প্রয়োজনীয় রক্তের প্লেটলেট জোগাড় করে উঠতে পারছেন না। এই ছবিটা বদলে দিতে এবার পদক্ষেপ করল রাজ্য সরকার(West Bengal State Government)। নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ডেঙ্গু রোগীরা বিপদে রক্ত বা প্লেটলেট না পেলে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’(Sarasari Mukhyomantri)তে ফোন করুন। ওই পরিষেবার ক্ষেত্রে যে টোল ফ্রি নম্বর রয়েছে তাতে ফোন করুন। নম্বরটি হল 9137091370। এতে চটজলদি ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিকে এই বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব একটু বেশিই দেখা যাচ্ছে। কেননা পড়শি দেশ বাংলাদেশে ব্যাপক হারে ডেঙ্গু হচ্ছে। এই অবস্থায় রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি মহকুমা, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাকে সতর্ক করে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। সতর্ক করা হয়েছে হাওড়া ও হুগলি জেলাকেও। এই সবকটি জেলাকেই অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। তবে একই সঙ্গে আতঙ্কিত না হতেও বলা হয়েছে। সেই সঙ্গে বলে দেওয়া হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর যদি অন্য কোনও অসুখ বা কোমরবিডিটি থাকে, তাহলে তাঁকে হাসপাতালে ভর্তি করে যেন চিকিৎসা করানো হয়। আর জ্বর থাকলে দু’দিন পর টেস্ট করানো বাধ্যতামূলক। এখনও পর্যন্ত রাজ্যের ৯ লক্ষ মানুষের ডেঙ্গু পরীক্ষা হয়েছে। সংখ্যাটি গত বছরের তুলনায় ৩ গুণ বেশি। ১৬০টি সরকারি হাসপাতালসহ রাজ্যের ২০৫টি জায়গায় সেই পরীক্ষা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ