অভিষেকের অভিযোগে বড় তথ্য ফাঁস, বিএলও’‌দের চিঠি গেল নির্বাচন কমিশনে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হতে আর হাতে গোনা কদিন বাকি। তবে তারই মধ্যে যে তথ্য সামনে এসেছে তা কপালে ভাঁজ ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। তাই এই এসআইআর প্রক্রিয়ার সময়সীমা আরও বাড়াতে পারে নির্বাচন কমিশন বলে মনে করা হচ্ছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় কারচুপি নিয়ে বারবার সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট প্রক্রিয়ায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ না হওয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে এই কারণে নির্বাচন কমিশনের কাজ নিয়ে একাধিকবার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি গিয়ে তাঁর সঙ্গে দেখা করে সেই বার্তাও তুলে ধরেছেন। তবে তাঁদের আশঙ্কা যে সত্যি, নির্বাচন কমিশন ও জেলাশাসককে লেখা বিএলও ঐক্য মঞ্চের চিঠি সেটা প্রমাণ করে দিল। ওই চিঠিতে বিএলও’‌দের অভিযোগ, বহু বৈধ ভোটারকে ‘আনম্যাপড’ করা হয়েছে। তাঁরা শুনানিতে নিজেদের যাবতীয় নথি জমাও দিয়েছেন। তাই চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম থাকা উচিত। এমনকী মৌখিকভাবে ইআরও’‌দের নির্দেশে এই কাজ হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর, ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ ছিল। আজ, বৃহস্পতিবার জানা গেল, আরও ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ জন ভোটারের নাম বাদ গিয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়ল।

অন্যদিকে আজ জেলাশাসককে লেখা চিঠিতে বিএলও’‌রা জানান, কোচবিহার, উত্তর দিনাজপুর, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে বহু বৈধ ভোটারকে ইআরও’‌র নির্দেশে আনম্যাপ করা হয়েছে। এই মর্মে সিইও দফতরে নালিশ করেছে বিএলও ঐক্য মঞ্চ। বহু বৈধ ভোটার ‘আনম্যাপড’–এর তালিকায়। ম্যাপিংয়ের সময় লজিক্যাল ডিসক্রিপান্সির কথা তাঁদের জানানো হয়নি। তাই এই আওতায় আসা অনেক বৈধ ভোটারই ‘আনম্যাপড’ হয়ে আছেন। এসআইআর শুনানি পর্বে ৫ লক্ষ ভোটার আসেনি বলে জানা গিয়েছে। আর জেলাশাসকদের তরফে ভেরিফিকেশন বাকি ৪ লক্ষ ৬৬ হাজার ৩২৩ জন ভোটারের। ‘‌ফাউন্ড ওকে’‌ করা সত্ত্বেও যে ভোটারদের ক্ষেত্রে ‘‌টু বি রিভিউড’‌ করা হয়েছে সেই সংখ্যাও প্রায় ৩০ লক্ষ। ইআরও–এইআরও’‌দের পক্ষ থেকে ডিসপোসল বাকি অন্তত ২০ লক্ষ ভোটারের তথ্য। সব মিলিয়ে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য এখনও ঝুলে।

এছাড়া কোচবিহারের তুফানগঞ্জ ২ ব্লকের বিএলও অনির্বাণ দে সরকার চিঠিতে বিস্তারিতভাবে জানিয়েছেন, কীভাবে আনম্যাপিংয়ের কাজ হয়েছে। এই আবহে আগামী ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। সেটা কতটা সঠিক হবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। তাই প্রশ্ন উঠছে, এসআইআর প্রক্রিয়ার সময়সীমা আর বাড়বে কি?‌ নির্বাচনী সময়সূচি অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার কথা। তবে কবে এই নথি ফেরত আসবে এবং কবে তা অনুমোদিত হবে সেটা নিয়ে স্পষ্ট নির্দেশ এখনও আসেনি। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল জানান, যে নথিগুলির ভেরিফিকেশন রাজ্যের মধ্যেই হওয়ার কথা ছিল তা সম্পূর্ণ হয়েছে। বাইরে পাঠানো কিছু নথি ভেরিফাইড হয়ে আসা বাকি।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে