আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব প্রতিনিধি : দ্বিতীয় দফার নির্বাচন সুষ্ঠু করতে বুধবার রাস্তায় নামছে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।জেনারেল অবজারভার থাকছেন১৪২ জন ।পুলিশ অবজারভার থাকছেন ৯৫ জন।আয় ব্যায় হিসাব নজরদারি করবেন ১০০ জন পর্যবেক্ষক।কোথায় কত বাহিনীদ্বিতীয় দফার ভোটে পুলিশ জেলা ভিত্তিক মোতায়েন চূড়ান্ত করল কমিশন।বারাসত পুলিশ জেলায় ১১২ কোম্পানি বলবৎ হচ্ছে।বনগাঁ পুলিশ জেলা ৬২ কোম্পানি, বসিরহাট পুলিশ জেলায় ১২৩ কোম্পানি,বিধাননগর পুলিশ কমিশনারেট ৫০ কোম্পানি,বারাকপুর পুলিশ কমিশনারেট ১৬০ কোম্পানি।সুন্দরবন পুলিশ জেলায় ১১৩ কোম্পানি।

বারুইপুর পুলিশ জেলায় ১৬১ কোম্পানি।ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১৩৫ কোম্পানি, হাওড়া গ্রামীণ এ ১৪৭ কোম্পানি, হাওড়া পুলিশ কমিশনারেট এ ১১০ কোম্পানি।কৃষ্ণনগর পুলিশ জেলায় ১৫৮ কোম্পানি,রানাঘাট পুলিশ জেলায় ১২৭ কোম্পানি, হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটে ৮৩ কোম্পানি,হুগলী গ্রামীণ- এ ২৩৪ কোম্পানি, পূর্ব বর্ধমানে ২৬০ কোম্পানি, আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১৩ কোম্পানি, কলকাতা পুলিশের অধীনে ২৭৩ কোম্পানি ফোর্স নামছে।

এর পাশাপাশি রবিবার সিইও মনোজ আগরওয়াল সহ বিশেষ পুলিশ অবজারভার ও বিশেষ নির্বাচন অবজারভার যাচ্ছেন পূর্ব বর্ধমানের কালনা ও কাটোয়াতে এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে ও বিশেষ বৈঠক করতে জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সাথে দুই জায়গাতেই তারা মিলিত হবেন।জানা গেছে ,রবিবার থেকেই দ্বিতীয় দফায় যেখানে যেখানে নির্বাচন হবে সেই সবে এলাকায় রুট মার্চ শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন যেসব জেলায় নির্বাচন রয়েছে সেখানে বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারে তার জন্য বিভিন্ন এন্ট্রি পয়েন্ট বন্ধ করে দেওয়া হবে। যেসব এলাকায় বুধ রয়েছে সেখানে মঙ্গলবার সন্ধ্যে ছ’টা থেকে বাজার সহ অন্যান্য সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হবে বুধবার সন্ধ্যে ছটা অবধি ভোট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত।

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরবাজারের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট সহ তিনজন ২১লক্ষ টাকা সহ গ্রেফতার

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

‘‌মোদিজির প্রধান কাজ দেশ বিক্রি’‌, শ্রীরামপুরের সভা থেকে তোপ রাহুল গান্ধির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ