নিম্নচাপের জেরে শিলাবতি নদীর জলে প্লাবিত ঘাটাল এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি ঘাটাল মহকুমার বেশ কিছু এলাকায়। শিলাবতি নদীর জল ঢুকতে শুরু করেছে ঘাটালের নীচু এলাকাগুলিতে। জলস্তর ক্রমশ বেড়েই চলেছে । ঘাটাল ব্লকের( Ghatasl Block) ব্যাঙরালে রাস্তার ওপর জল জমেছে প্রায় হাঁটু সমান, সেই জল পেরিয়ে চলছে স্কুল পড়ুয়া থেকে স্থানীয়দের যাতায়াত। কোথাও জল এক হাঁটু তো কোথাও এক কোমর,আবার কোথাও কোথাও জল পারাপার করার একমাত্র সম্বল ডিঙি।

স্থানীয়রা জানান, রবিবার থেকে জল বাড়তে শুরু হয় ।এখনও পর্যন্ত বেড়েই চলছে জল। এলাকার মানুষজন বন্যার(Flood) আশঙ্কা করছেন। তারা জানান, প্রতিবছর বন্যা দেখা দেয় সরকারিভাবে নৌকো(Boat) বা কোনো সাহায্য মেলে না। বাড়িগুলি জলের তলায় থাকায় বাড়ির ছাদে দিন কাটাতে হয় ওই সমস্ত নিচু এলাকার সাধারণ পরিবার গুলিকে।

ভোট আসে ভোট যায়। ভোটের আগে মেলে ভুঁড়ি ভুড়ি প্রতিশ্রুতি।কিন্তু ভোটের পরে দেখা মেলে না কারোরই । প্রতিবছরই বর্ষার সময় জল যন্ত্রণাকে সঙ্গী করে করে বেঁচে থাকতে হয় ঘাটাল মহকুমার নিচু এলাকার সাধারণ মানুষ গুলোকে। কবে এই ভয়াবহ জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে ঘাটাল বাসী সেই দিকেই তাকিয়ে দিন গুনছে তারা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের