মালদায় ফের শুট আউট, দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ টোটোচালক

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক :  মালদায় ফের শুট আউট। কালিয়াচক থানার মোজমপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ এক টোটোচালক। গুলিবিদ্ধ ওই টোটো চালকের নাম আমির শেখ কালিয়াচক থানা এলাকার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ার বাসিন্দা।

গুলিবিদ্ধ টোটোচালকের পরিবার সূত্রে খবর, আমির শেখ আম নিয়ে রবিবার রাতে কালিয়াচক থেকে বাড়ি আসছিল। সেই সময় মোজমপুর স্ট্যান্ডে রাজ্য সড়কের ওপরে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ শুরু হয়। দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে যায় সে। সংঘর্ষে গুলিো চলে। আচমকায় সামনে থেকে একটি গুলি লাগে আমিরের একেবারে বুকের ওপরে। আহত অবস্থাতেই বাড়িতে ফোন করেন ওই টোটোচালক। বাড়িতে ফোন করে গুলি লাগার কথা জানায়।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হন পরিবারের সদস্যরা। তাঁরাই তাকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে আপাতত ভর্তি করেছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ টোটো চালকের ভাইপো সাহিল শেখ জানান, আমির শেখের পরিবারে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পরিবারে একমাত্র রোজগেরে তিনিই। যে বা যারা তাকে গুলি করেছে, তাদের শাস্তি দাবি জানিয়েছে গুলিবিদ্ধ টোটোচালকের পরিবার। আমিরের বাবা কালিয়াচক থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকায় কাদের মধ্যে অশান্তি হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর যা ঘটল…

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

হাড়হিম ঘটনা অসমে! স্ত্রীকে খুন করে মাথা ফ্রিজে লুকোল স্বামী, কেটে দিল আঙুল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…

অগ্ন্যুৎপাতের ছাইয়ে অন্ধকার আকাশ, ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর