সুখবর, মাত্র ৯৯৯ টাকায় এসি বাসে ডুয়ার্স ও ভূটান ভ্রমণ

Share:

নিজস্ব প্রতিনিধি : কয়েকদিনের ছুটি পেলেই ঘুরতে যেতে মন চায়। আর ছুটিতে পাহাড়-জঙ্গেলে ঘুরতে যেতে চান অনেকেই। মানুষের সুবিধার কথা চিন্তা করেই চালু হয়েছিল ডুয়ার্স দর্শন প্যাকেজ। এটি এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। মাত্র ৯৯৯ টাকা খরচ করলেই এসি বাসে ডুয়ার্স ও ভুটান ভ্রমণ সম্ভব। সঙ্গে বিনামূল্যে লাঞ্চ।

এই প্যাকেজ পুজোয় ভিড় উপচে পড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা। ডুয়ার্সের পর্যটনের প্রসারে একটি সংস্থার সাহায্যে এই সুযোগ মিলছে। তবে রাজ্য পর্যটন বিভাগের গাইডলাইন মেনেই সব করা হচ্ছে। জানতে চান, কীভাবে ভ্রমণ হবে এই ৯৯৯ টাকায়? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আলিপুরদুয়ার থেকে বাস ছাড়বে, নিয়ে যাবে সোজা ভুটান। পড়শি দেশের ফুন্টসেলিং শহর, ঝুলন্ত সেতু, বৌদ্ধ গুম্ফা দেখে ডুয়ার্সে ফিরিয়ে আনা হবে। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে রাজাভাতখাওয়া জঙ্গল, মিউজিয়াম, ডিমা ভিউ পয়েন্ট। সেখান থেকে জয়ন্তী। তারপর সিকিয়াঝোরা লেক, দমনপুর চা বাগান, মাঝেরডাবরি চা বাগানে টি প্রসেসিং ইউনিট ঘুরিয়ে দেখানো হবে। গোটা একটা দিন সবুজের মাঝে কাটিয়ে ফিরে আসা আলিপুরদুয়ারে।

ফেরার পথে নিয়ে যাওয়া হবে বিনোদন পার্কে। ছোটোদের মন ভালো করতে এটা বিশেষ সংযোজন। খাওয়াদাওয়া থেকে এন্ট্রি ফি সবটাই নির্দিষ্ট প্যাকেজের মধ্যে ধরা থাকবে। এই বিশেষ প্যাকেজের প্রশংসা করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

তাংর কথায়, ঘুরতে যেতে চাইলেও, অনেকে আর্থিক সংগতির কথা চিন্তা করে পিছিয়ে আসেন। তাঁদের জন্য এই প্যাকেজ অত্যন্ত সাশ্রয়ী। মাত্র ৯৯৯টাকা খরচ করে ডুয়ার্সের অনেকটাই ঘুরতে পাচ্ছেন তাঁরা। সঙ্গে পাচ্ছেন ভুটান ভাইবস। এই ধরনের উদ্যোগকে স্বাগত। জানা গিয়েছে, ১৭ আসন বিশিষ্ট ২ এসি বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রযটকদের মধ্যে এই বিশেষ প্যাকেজের চাহিদা বাড়ছে। তাই পুজোর সময়ে আরও চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। তাই সেই বিষয়ে ভাবনা চিন্তা করতে ওই সংস্থা।

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ