পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবিতে স্মারকলিপি জেলাশাসককে

চলতি মাসের ৩ তারিখ থেকে কোভিডের সংক্রমণ ঠেকাতে ডুয়ার্সের গরুমারা, লাটাগুড়ি মূর্তি, জলদাপাড়া সহ সবকটি পর্যটন কেন্দ্র। আর এতেই ফের বিপাকে পড়েন ডুয়ার্সের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের চালু করে দেওয়া হোক পর্যটন কেন্দ্র। এই দাবি তুলে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালো পর্যটন ব্যাবসার সঙ্গে যুক্ত সাতটি সংগঠন। কোভিডের দ্রুত ও অতি সংক্রমণের জেরে রাজ্যের সব পর্যটন কেন্দ্রেই পর্যটকদের আসাযাওয়া ও প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে ধাক্কা খেয়েছে রাজ্যের পর্যটন শিল্প। ধাক্কা খেয়েছে ডুয়ার্সের পর্যটন শিল্পও। কার্যত সেখানে এই শিল্পের সঙ্গে জড়িত মানুষজনের রুটিরুজির ক্ষেত্রে চরম অনিশ্চয়তা নেমে এসেছে। এই অবস্থায় ডুয়ার্সের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বেসরকারি সংগঠনগুলি গরুমারা সহ অন্যান্য পর্যটনকেন্দ্রগুলি চালু করার দাবি তুললেন। সেই সঙ্গে বিষয়টি যাতে মুখ্যমন্ত্রীর নজরে আসে তার জন্য জেলাশাসককেও এদিন স্মারকলিপি দেন তাঁরা।

জানা গিয়েছে, বুধবার দুপুরে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসুর কার্যালয়ে একটি দাবি পত্র তুলে দেন। পর্যটন ব্যাবসায়ী, গাইড, ট্যাক্সি ব্যাবসায়ী, বাজার কমিটি সহ মোট সাতটি সংগঠন একত্রিত হয়ে তাঁদের এই দাবিপত্র পেশ করেন। চলতি মাসের ৩ তারিখ থেকে কোভিডের সংক্রমণ ঠেকাতে ডুয়ার্সের গরুমারা, লাটাগুড়ি মূর্তি, জলদাপাড়া সহ সবকটি পর্যটন কেন্দ্র। আর এতেই ফের বিপাকে পড়েন ডুয়ার্সের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। কোভিডের দাপটে গত দু’বছর ধরে এমনিতেই পর্যটন ব্যবসার ভীষনভাবে ক্ষতিগ্রস্ত। এরপর গত পুজোর মরশুম থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল এইসব পর্যটন কেন্দ্র। এরপর দুমাস যেতে না যেতেই ফের সব পর্যটনকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে ডুয়ার্সের পর্যটন ব্যাবসার সঙ্গে যুক্ত অন্তত ৫৫ হাজার মানুষ।

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, আন্দুলে বিক্ষোভ গ্রামবাসীদের

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি