পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

রবিবার (১০ অক্টোবর) ভোরে বাইকে চেপে দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন চুঁচুড়ার মণ্ডল চারের সভাপতি রাজা দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে অঘটন। রবিবার (১০ অক্টোবর) ভোরে বাইকে চেপে দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন চুঁচুড়ার মণ্ডল চারের সভাপতি রাজা দাস। গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর কলেজে ভর্তি করানো হয়েছে মণ্ডলের সাধারণ সম্পাদক সুরজিৎ শীলকে। তিনি রাজা দাসের বাইকের পিছনেই বসেছিলেন। এমন মর্মান্তিক খবরে স্বাভাবিকভাবেই হুগলির সাংগঠনিক জেলায় শোকের ছায়া নেমে এসেছে। রাজা দাসের অকাল মৃত্যুর কারণে আজ দলীয় সব কর্মসূচী আজ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় ও চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। পুজোর মুখে এমন দুর্ঘটনায় শোকস্তব্ধ হুগলির বিজেপি মহলে।

এই বিষয়ে জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘আজ দিঘায় মন্ডলের একটি অফিসের শুভ উদ্বোধন ছিল। তাই রাতেই রাজা বাইক নিয়ে দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথেই কোনও গাড়ি তাঁকে ধাক্কা দেয়। ঘুম থেকে উঠেই এই খবর শুনে আমি ভারাক্রান্ত। ওঁর পরিবারকেও বিষয়টি জানানো হয়েছে। পরিবারে ওঁর বাবা-মা দুজনেই বেঁচে আছেন। বাবা-মায়ের সামনে ছেলে চলে গেল। ওঁর বৃদ্ধা বাবা-মায়ের সামনে আমরা কি করে দাঁড়াব সেটাই বুঝে উঠতে পারছি না। সব কাগজপত্রের কাজ মিটে গেলে আজই রাজার দেহ হুগলিতে আনা হবে। তবে পুজোর জন্যে আজ হুগলীতে অনেক ধরণের কর্মসূচীর আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। বস্ত্র বিতরণের অনুষ্ঠান ছিল, সবটা বাতিল করা হয়েছে। খুব ভাল মানুষ ছিলেন রাজা। সমস্ত কাজে ওঁর যোগদান ছিল। ওঁর মৃত্যুতে আমরা সত্যি মর্মাহত। আমাদের বলার কোনও ভাষা নেই। ওঁর আত্মার শান্তি কামনা করি।’

এদিকে গত বৃহস্পতিবার বিজেপির সাংগঠনিক কাজে যাওয়ার পথে হুগলিতে প্রাণ হারান প্রশান্ত পাল নামে আরও এক বিজেপি নেতা। যার বাড়ি বাঁকুড়া জেলায়। গাড়ি থেকে নেমে রাস্তা পারাপার হওয়ার সময়ে কেতি দ্রুত গতির গাড়ি এসে তাঁকে পিষে দিয়ে যায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও আরও এক বিজেপির মণ্ডল সভাপতির মৃত্যু হল।

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

প্রতিপদেই ঘটপুজো, পুরুষদের কাঁধে চড়ে বিসর্জনে যায় মণ্ডল বাড়ির হরগৌরী

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

নবান্নের কাছেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি খুন?

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস