মর্মন্তিক দুর্ঘটনা কোচবিহারে, যাত্রীবোঝাই অটো ও চারচাকার সংঘর্ষে মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনার। রবিবার, ছুটির দিনে একটি যাত্রীবোঝাই অটো এবং চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন রাজারহাট কালিতলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িটি রাজারহাটের দিক থেকে খাগড়াবাড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে উল্টো দিক থেকে আসছিল একটি যাত্রীবোঝাই অটো। সেই সময়ই এই দুইয়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। চারচাকা ও অটোর মুখোমুখি সংঘর্ষের জেরে এক বিকট শব্দ হয়। সেই আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুন্ডিবাড়ি থানার পুলিশ।

এরপর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে পুলিশ। তাঁদের কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন। জানা গিয়েছে, এই মুহূর্তে আহতদের অবস্থা আশঙ্কাজনক। সেই কারণে তাঁদের সিসিইউ-তে রাখা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

সম্প্রতি, গয়ায় পিন্ড দান করতে গিয়ে ভয়াবহ পথদুর্ঘটনা! মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। মৃতদের মধ্যে রয়েছেন বাবা-মা এবং তাঁদের দুই মেয়ে।  ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের রতনপুর এলাকায়। জানা গিয়েছে, গয়ায় পিন্ড দান করতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার মুখে পড়ে তাঁদের গাড়ি। ওই গাড়িতে চালক-সহ ১০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ি।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল