ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

মোটরসাইকেলকে চালক-আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো। ঘটনাস্থলেই মৃত্যু অটোচালকের। আহত আরও ৯ থেকে ১০ যাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোটরসাইকেলকে চালক-আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো। ঘটনাস্থলেই মৃত্যু অটোচালকের। আহত আরও ৯ থেকে ১০ যাত্রী। আজ, মঙ্গলবার (২৮ জুলাই) ভর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অশোকনগর বনবনিয়া চৌমাথার ঠিক আগে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অটোচালক মানিক দেবনাথ। দুর্ঘটনার পর তাঁকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা জানিয়ে দেন অনেক আগেই মৃত্যু হয়েছে তাঁর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠায়। আর মৃত অটোচালকের দেহ ময়নাতদন্তে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অটোটি নদিয়ার নগরউখড়া থেকে হাবড়াগামী রুটে চলাচল করে। ঘটনার সময়েও সেখান দিয়েই যাচ্ছিল। অটোতে প্রায় ১০ জন যাত্রী ছিল। আচমকাই অটোর সামনে একটি মোটরবাইক চলে আসে। মোটরবাইকটি দ্রুত গতিতে ছিল। ঘটনার সময়ে বাইকটি ডানদিক থেকে বাঁ দিকে চলে আসার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অটোচালক। বাইকটিকে বাঁচাতে গিয়ে উল্টে যায় অটো। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের।

দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামে। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। কীভাবে ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করা মানিক দেবনাথের মৃত্যুতে তাঁর পরিবার দিশেহারা। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় অটোতে থাকা ৯ থেকে ১০ জন যাত্রী প্রত্যেকেই কম-বেশি আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাবড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে