বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে-তে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুটির সঙ্গে লরির ধাক্কায় নিহত ৩

ছুটির দিন রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে-(Belghoria Expressway)তে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে ফের মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির গতিবেগে প্রাণ হারালেন একই পরিবারের ৩ জন সদস্য। কলকাতার উপকণ্ঠে বেপরোয়া গাড়ির গতিবেগ দিনের পর দিন বেড়েই চলেছে, যাতে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটছে। ছুটির দিন রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে-(Belghoria Expressway)তে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক সূত্রের খবর, এদিন দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দিকে স্কুটিতে করে ফিরছিলেন একই পরিবারের তিন সদস্য। মেয়েকে টিউশন থেকে নিয়ে ফিরছিলেন এক দম্পতি। একই স্কুটির মধ্যে ছিলেন তিনজন।

জানা গিয়েছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে-তে যখন তাঁরা পৌঁছেছিলেন, তখন তাঁদের গাড়ির গতিবেগ ছিল তীব্র। ঠিক সেই সময়েই পেছন দিক থেকে একটি লরি সজোরে ধাক্কা দেয় স্কুটিটিকে। লরির চাকায় পিষে ঘটনাস্থলে মারা যান গাড়িতে থাকা বাবা-মা এবং সন্তান। কিন্তু কীভাবে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হল তা কেউই বলতে পারছেন না। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এখানে সিগন্যাল অটোমেটিক অবস্থাতেই থাকে। কোনও ম্যানুয়াল সিগন্যাল থাকে না। তাই প্রায়শই গাড়ি চালকরা গাড়ি চালানোর সময়ে সমস্যার সম্মুখীন হন। এছাড়া এখানে নেই কোন পর্যাপ্ত আলো, তাই রাতে যান চলাচলে মারাত্মক অসুবিধার সম্মুখীন হন চালকরা।

ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হন ভারী-হালকা যানবাহন। দিনে দিনে ঘটনাস্থলটি দুর্ঘটনা প্রবণ ভয়াবহ জায়গা হয়ে উঠছে। তবু সেইভাবে পুলিশের নজরদারি নেই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরি। যাই হোক, এদিন মর্মান্তিক দুর্ঘটনাটির খবর পেয়েই দুর্ঘটনাস্থলে ছুটে আসেন এয়ারপোর্ট থানার পুলিশ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কয়েকটি ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে মা এবং মেয়ের রক্তাক্ত মুখের ছবি প্রকাশ্যে এসেছে। যা দেখে বোঝাই যাচ্ছে, বেপরোয়া গাড়ির গতিবেগে খুবই মর্মান্তিকভাবে হয়েছে পরিবারের ৩ সদস্য। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের