মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিদির সঙ্গে  সাইকেলে চেপে পাড়া ঘুরতে বেরিয়েছিল ১৪ মাসের আকিফা। চোখে -মুখে ছিল নিষ্পাপ হাসি। কিন্তু সেই হাসি মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। রাস্তার ধারে তালগাছ থেকে খসে পড়া একটি তাল কেড়ে নিল একরত্তির প্রাণ।

ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতায়। মৃত শিশুর নাম, আকিফা সুলতানা। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিদির সঙ্গে তিন চাকার সাইকেলে চেপে বাড়ির কাছেই ঘুরতে বেরিয়েছিল আকিফা। সেই সময় রাস্তার পাশের একটি তালগাছ থেকে আচমকাই একটি তাল খসে তার মাথায় পড়ে। প্রবল আঘাতে সঙ্গে সঙ্গেই নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরিবারের সদস্যরা আর দেরি না করে শিশুটিকে নিয়ে যান আমতা জয়পুরের বি বি ধর গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় গদীর রাতে মৃত্যু হয় ১৪ মাসের ওই শিশুর। ছোট্ট আকিফার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বাড়ির এক কোণে পড়ে রয়েছে তার প্রিয় তিন চাকার সাইকেল, কিন্তু আর কোনোদিন তাতে চেপে বেড়াতে দেখা যাবে না তাকে।

আরও পড়ুনঃ ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তালগাছটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনকভাবে রাস্তার ওপর ঝুঁকে ছিল। গাছটি কেটে ফেলার দাবি জানানো হলেও তাতে কর্ণপাত করা হয়নি। এই মর্মান্তিক ঘটনার পর প্রশাসনের উদ্যোগে গাছটি কেটে ফেলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম