ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা, ভয়ঙ্কর ঘটনা বেলঘরিয়ায়

পুলিশ এসে ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করেন এবং তাঁকে পাঠানো হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার (২৯ নভেম্বর) ভর সন্ধ্যায় বেলঘরিয়ায় মর্মান্তিক ঘটনা ঘটে গেল। প্রকাশ্য রাস্তায় স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে পালাল স্বামী এবং তাঁর বন্ধুরা।

স্থানীয় সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে, কামারহাটি পুরসভার অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ডে আর্যনগর অনুপমা রোডে। আর ওই মহিলা খড়দহের বাসিন্দা। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। ভর সন্ধ্যায় মহিলার স্বামী তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়ার কামারহাটি পুরসভা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, ঘটনার সময় প্রকাশ্য রাস্তায় মহিলার গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়েছেন তাঁরা। সেই দৃশ্য দেখে স্থানীয়েরা ছুটে এসে মহিলাকে কোনরকমে উদ্ধার করেন। কিন্তু তত ক্ষণে মহিলার শরীরের অর্ধাংশ পুড়ে যায়। এরপরেই স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করেন এবং তাঁকে পাঠানো হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় মহিলা বেলঘরিয়ায় বাজার করতে এসেছিলেন। বাজার করে ফেরার সময় আর্যনগর এলাকায় তাঁর উপর হামলা চালান তাঁর স্বামী ও স্বামীর দুই বন্ধু। এরপরই তাঁরা পালিয়ে যায়। পুলিশ তাঁদের এখন খুঁজছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের