মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

Share:

নিজস্ব প্রতিনিধি:  স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল নবম শ্রেণির এক ছাত্রীর। মঙ্গলবার (২৫ অগস্ট) সকালে পূর্ব মেদিনীপুরের ভোগপুরে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃত ছাত্রীর নাম সোমা জানা (১৪)। স্থানীয় ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাইস্কুলের নবম শ্রেণিতে পড়ত সে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো  মঙ্গলবার সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশে বেরিয়েছিল সোমা। সকাল সাড়ে ১০টা নাগাদ রেললাইনের পাশের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল সে।   সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে একটি ট্রেন চলে আসে। অভিযোগ, ট্রেনটি যাওয়ার সময় তার বাইরের দিকে বেরিয়ে থাকা পাদানিতে ধাক্কা লাগে সোমার সাইকেলের। প্রচণ্ড ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে যায় সে। মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই কিশোরী।  

আরও পড়ুন: হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

দুর্ঘটনার শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। কিছুক্ষণের মধ্যেই রেল পুলিশ এবং স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গুরুতর আহত অবস্থায় সোমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা করা যায়নি।  চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল, ট্রেনটির গতিবেগ কত ছিল এবং রেললাইনের পাশের রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে কোনও নিরাপত্তাজনিত সমস্যা ছিল কি না সেসব খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। 

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির