হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালের ভিতর থেকে গয়না ও নগদ টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট এক পথকুকুর! শুনে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটেছে। চারপেয়ের এমন ‘দুঃসাহস’ দেখে হতবাক হাসপাতালের কর্মী থেকে শুরু করে পুলিশও। ব্যাগটি খুঁজে না পেয়ে মাথায় হাত পড়ে যায় মহিলার। হাসপাতালের এদিক-ওদিক হন্যে হয়ে খুঁজেও যখন কোনও হদিশ মিলল না, শেষমেশ পুলিশের দ্বারস্থ হন তিনি। শুরু হয় তদন্ত। এরপর হাসপাতালের CCTV ফুটেজ খতিয়ে দেখতেই সামনে আসে অবিশ্বাস্য দৃশ্য! ক্যামেরায় দেখা যায়, মুখে করে ব্যাগটি নিয়ে দিব্যি হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে যাচ্ছে একটি কুকুর। মুহূর্তে ভাইরাল সেই কাণ্ড  

ঘটনাটি ঘটে রবিবার (২৩ অগস্ট) রাত থেকে সোমবার (২৪ অগস্ট) ভোরের মধ্যে। কায়ামপুরের বাসিন্দা লতাবাই বাল্মিকী তাঁর আহত ছেলের চিকিৎসার জন্য মন্দসৌর জেলা হাসপাতালে এসেছিলেন। তাঁর ছেলে হাতের চোট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। নিরাপত্তার কথা ভেবে বাড়ি থেকে সঙ্গে করে একটি ব্যাগে গয়না নিয়ে এসেছিলেন লতাবাই। কিন্তু রাত থেকে সকাল ৬টার মধ্যে কোনও একসময় ব্যাগটি নিখোঁজ হয়ে যায়। ব্যাগে ছিল সোনার মঙ্গলসূত্র, দুটি সোনার আংটি, সোনার দুল, নাকের নথ এবং অন্যান্য গয়না। পাশাপাশি ছিল রুপোর কোমরবন্ধ, পায়ের নূপুর, ঘুঙুর-সহ বেশ কিছু সামগ্রী এবং প্রায় ২ হাজার টাকা নগদ। সব মিলিয়ে গয়না ও নগদের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। ব্যাগ খুঁজে না পেয়ে পুলিশে অভিযোগ জানান লতাবাই। এরপর হেড কনস্টেবল অজয় সোলাঙ্কির নেতৃত্বে তদন্ত শুরু হয়। হাসপাতাল ও আশপাশের CCTV ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে পুলিশ দেখতে পায়, একটি কুকুর সার্জিক্যাল ওয়ার্ড থেকে ব্যাগটি মুখে করে নিয়ে যাচ্ছে।

এরপর বিভিন্ন CCTV ক্যামেরার ফুটেজ ধরে কুকুরটির গতিপথ অনুসরণ করে পুলিশ। শেষ পর্যন্ত হাসপাতাল চত্বরের একটি খোলা জায়গায় পড়ে থাকা ব্যাগটির সন্ধান মেলে। ব্যাগের ভিতরে থাকা সমস্ত গয়না এবং নগদ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার সন্ধ্যায় লতাবাইয়ের হাতে তাঁর সমস্ত সামগ্রী তুলে দেয় পুলিশ। CCTV-র এই দৃশ্য সামনে আসার পর ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অদ্ভুত এই কাণ্ডে নেটিজেনদের অনেকেই মজা করে কুকুরটিকে ‘জুয়েল থিফ’ বলেও মন্তব্য করছেন। তবে শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় মূল্যবান গয়না ফিরে পাওয়ায় স্বস্তি পেয়েছেন ওই মহিলা।

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?