Loading live market data...
Loading active stocks...
Connecting...

মর্মান্তিক! তারাপীঠে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, তারাপীঠ : শীতের সকালে স্ত্রীকে নিয়ে তারাপীঠ যাচ্ছিলেন তৃণমূল নেতা। কিন্তু মাঝপথে যে বিপদ লুকিয়ে রয়েছে তা বুঝতেও পারেননি। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতা সুদীপ্ত ভক্তরের। পূর্ব মেদিনীপুরের আইএনটিটিইউসি-র কোর কমিটির সদস্য ছিলেন তিনি। শনিবার ভোরে তারাপীঠ যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর।

জানা গিয়েছে, শনিবার সকালে স্ত্রীকে নিয়ে তারাপীঠে যাচ্ছিলেন তৃণমূল নেতা সুদীপ্ত ভক্তার। সিঙ্গুরের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল একটি গাড়ি। তৃণমূল নেতার গাড়িটি ওই দাঁড়িয়ে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার পর গাড়িতে থাকা তিনজন তথা তৃণমূল নেতা ও তাঁর স্ত্রী এবং গাড়ির চালক গুরুতর আহত হয়। দুর্ঘটনা ঘটতে দেখে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা সুদীপ্ত ভক্তারকে মৃত বলে ঘোষণা করেছে। পাশাপাশি গুরুতর জখম অবস্থায় গাড়ির চালক এবং তৃণমূল নেতার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক হলে জানা যাচ্ছে।

কিন্তু কীভাবে দুর্ঘটনাটি ঘটল? সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব থেকেই কি এই দুর্ঘটনা? সামনে গাড়ি রয়েছে সেটা দেখতে পায়নি চালক? তার শারিরীক অবস্থার উন্নতি হলে তবে তাঁকেই জিজ্ঞাসাবাদ করা হবে। গাড়িটিও ক্ষতিগ্রস্থ হয়েছে। গাড়িটিকেও পরীক্ষা নিরিক্ষা করা হবে। গাড়িতে কোনও সমস্যা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে। শীতের সকালে দৃশ্যমানতা কম থাকার কারণে একাধিক দুর্ঘটনা ঘটে। সেই ধরনের কিছু ঘটেছে কিনা সবটাই দেখা হচ্ছে। তৃণমূল নেতার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি