শিয়ালদহ বনগাঁ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহের শুরুতেই বড়সড় বিপত্তি দেখা দিল শিয়ালদহ বনগাঁ শাখায়। সোমবার সকালে গোবরডাঙ্গা স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে বনগাঁ শিয়ালদহ আপ ও ডাউন লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস টাইমে চরম দুর্ভোগে পড়তে হয় হাজার হাজার নিত্যযাত্রীকে।

রেল সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙ্গা স্টেশনের পয়েন্টে ত্রুটি ধরা পড়ে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল স্থগিত রাখা হয় বেশ কিছুক্ষণ। এর জেরে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। বিশেষ করে সোমবার সকালে অফিস টাইমে ব্যহত হয় পরিষেবা। প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে।  ট্রেনগুলিতে অতিরিক্ত ভিড় দেখা যায়। এদিকে মার্চ মাসের শেষ সপ্তাহ হওয়ায় বিভিন্ন অফিসে ‘ইয়ার এন্ডিং’-এর চাপ চলছে। সেই পরিস্থিতিতে ট্রেন পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন অফিসযাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে বাস, অটো সহ অন্যান্য বিকল্প পরিবহণ ব্যবহার করে কর্মস্থলে পৌঁছানোর চেষ্টা করেন।

যদিও এই ঘটনায় রেলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রেল সূত্রের দাবি, বিষয়টি দেখা হচ্ছে, দ্রুত সমস্যা মেটাতে কাজ চলছে এবং পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ট্রেন লেট চলছে বলেই জানান যাত্রীরা। এখন কতক্ষণে স্বাভাবিক হয় পরিষেবা সেটাই দেখার। সঠিক সময়ে ট্রেন না আসায় স্টেশনে বাড়ছে ভিড়। যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অফিস টাইমে এই ঘটনায় নাজেহাল হয়েই ক্ষোভপ্রকাশ করছেন তাঁরা। দীর্ঘক্ষণ স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে ট্রেনগুলি। 

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা