হাতিদেরও ডিউটি পড়ছে বাংলার পঞ্চায়েত ভোটে

বাংলার পঞ্চায়েত ভোটে জলপাইগুড়ি জেলায় কুনকি হাতিদের ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মূল লক্ষ্য ভোট কর্মীদের নিরাপত্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু মানুষদেরই নয়, এবার বাংলার(Bengal) পঞ্চায়েত ভোটে(Panchayat Election) ডিউটি পড়ছে হাতিদেরও(Elephant)। ভোট বৈতরণী পার করতে এবার হাতিদেরও কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন(West Bengal State Election Commission)। সেই হাতিদের কাজে লাগানো হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায়। মূলত ভোট কর্মীদের নিরাপত্তা ও নির্বাচন পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার একটা বড় অংশই জঙ্গল ও চা বাগান অধ্যুষিত। ফলে হাতির করিডোরে যে সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে সেই জায়গাগুলিতে ভোট কর্মীদের নিরাপত্তা ও ভোটদান প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতেই কুনকি হাতি দিয়ে পেট্রোলিং করানো হবে বলে জানা যাচ্ছে। আর শুধু তাই নয়, আপৎকালীন অবস্থায় ভোট কর্মীদের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দিতেও ব্যবহার করা যাবে কুনকি হাতিদের।

আরও পড়ুন কেন্দ্রীয় বাহিনীর খরচ চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

জলপাইগুড়ি জেলার মালবাজার, বানারহাট, নাগরাকাটা, গজোলডোবা, রাজগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় বুনো হাতির করিডোর রয়েছে। তার মধ্যেও ক্রান্তির কাঠামবাড়ি, বানারহাটের মরাহাটের মতো এলাকাগুলিতে বুনো হাতিদের আনাগোনা বেশি। তাই খুব স্বাভাবিকভাবেই সেই সমস্ত জায়গায় বুনো হাতিদের আনাগোনা লেগেই থাকে। বিভিন্ন সময় হাতির হামলায় মানুষের মৃত্যুর খবরও পাওয়া যায়। তাই ভোটগ্রহণ কেন্দ্রের আশেপাশে যাতে বুনো হাতির দল না আসতে পারে বা ভোটগ্রহণ প্রক্রিয়ায় যাতে কোনওভাবেই বিঘ্ন না ঘটে সেই কারণেই কুনকি হাতিদের প্রস্তুত রাখা হবে। সেক্ষেত্রে বনবিভাগের সঙ্গে কথা বলে বুনো হাতিদের অবস্থান বুঝে কুনকি হাতিদের প্রস্তুত রাখা হবে বলে জানা যাচ্ছে। এছারা এই বছর ভোট হচ্ছে বর্ষাকালে। তাই গুরুতর পরিস্থিতিতে ভোট কর্মীদের ভোটগ্রহণ কেন্দ্রে পৌছে দিতেও প্রয়োজন হলে কুনকি হাতির সাহায্যে নেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন সহজ হল প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’ প্রকল্পে যোগ দেওয়ার পদ্ধতির

এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা নির্বাচনী আধিকারিক মৌমিতা গোদারা জানিয়েছেন, ‘আমরা পরিস্থিতি বুঝে বনবিভাগের সঙ্গে কথা বলে কুনকি হাতিদের তৈরি রাখব। আমাদের জেলায় বুনো হাতির আক্রমণের একটা প্রবণতা আছে। তাই আমরা কোনওভাবেই ভোট কর্মীদের নিরাপত্তায় খামতি রাখতে রাজি না। কারণ হাতির করিডোরে যদি বুনো হাতি চলে আসে তাহলে সেই সময় ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কুনকি হাতিদের দিয়ে পেট্রোলিং করান হবে।’ কমিশনের এই উদ্যোগে ভোটে হাতির আক্রমণের আশঙ্কা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই