বরানগরে পরিবহণকর্মীকে লক্ষ্য করে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণরক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের শহর কলকাতায় শ্যুটআউট। শুক্রবার সাতসকালে শহরে চলল গুলি। বরানগরে পরিবহণকর্মীকে লক্ষ্য করে গুলি। সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বাঁচলো প্রাণ। বরানগর নর্দার্ন পার্কে পরিবহণকর্মীকে গুলি চালায় দুষ্কৃতীরা।

জানা গিয়েছে, শুক্রবার সকালে ১০টা নাগাদ পরিবহণকর্মী বিকাশ মজুমদারকে লক্ষ্য করে গুলি চালায়। ওই সময় ময়লা ফেলতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই হেলমেট পড়া অবস্থায় এসে পরিবহণকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুজন দুষ্কৃতী। প্রথমে ঘিরে ফেল দুজন। তারপরেই গুলি চালানো হয়। কিন্তু কোনওরকমে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু পরে যান বিকাশ মজুমদার নামে ওই ব্যক্তি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। গুলির বারুদের আঘাতে আহত হয়েছিলেন। কী কারণে গুলি চালানো হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে বরানগর থানার ভারপ্রাপ্ত পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা গুলি চালিয়েই পালিয়ে যায়। অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হয়নি।

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের সঙ্গে পরিনবহণ কর্মীর কোনও শত্রুতা ছিল কিনা সেটা জানার চেষ্টা করছে পুলিশ। তবে আহত পরিবহণকর্মী জানিয়েছেন, তাঁর সঙ্গে কারো শত্রু ছিল না। তাহলে আচমকা তাঁকে লক্ষ্য করে কেন গুলি চালানো হল সেটা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকার সিসিটিভি ফুটেজে নজর রাখা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। মনে করা হচ্ছে,  দুষ্কৃতীরা পরিবহণকর্মীর গতিবিধি নজরে রেখেছিল দুষ্কৃতিরা।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই শ্যুটআউটের ঘটনা ঘটেছিল কলকাতার হরিদেবপুরে। এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল আততায়ীরা। গুরুতর জখম অবস্থায় এমআর বাঙুরে নিয়ে যাওয়া হয়েছিল ওই মহিলাকে। পরে তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় বাবলু এবং বাপ্পা নামে ২জনকে গ্রেফতার করা হয়েছিল।

 

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক