দিঘার পথে মাঝ সমুদ্রে বিকল ট্রলার! ভয়ংকর অভিজ্ঞতা পর্যটকদের, ২২ জনেকে বাঁচালো পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শেষে শীতের আমজে পর্যটনক্ষেত্রগুলিতে বাড়ছে পর্যটকদের ভিড়। ছুটি পেলেই পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল ঘুরতে যাচ্ছেন মানুষ। ভিড় বাড়ছে সুন্দরবনেও। তবে ঘুরতে গিয়েই মাঝসমুদ্রে ট্রলারের ইঞ্জিন আচমকাই বিকল হয়ে   ভয়ংকর অভিজ্ঞতা হল পর্যটকদের। দ্রুত তৎপরতার সঙ্গে আতঙ্কিত ২২ জন পর্যটকের প্রাণ বাঁচালো পুলিশ।

চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর বিস্তৃত জলরাশি। সেখানেই বিকল হয়ে যায় ট্রলারে। পাথরপ্রতিমা থেকে দিঘা আসার পথে ঠিক এই পরিস্থিতিরই সম্মুখীন হয়েছিলেন ২২ জন পর্যটক। শনিবার রাতে মাঝসমুদ্রে কয়েক ঘণ্টা চরম উৎকণ্ঠায় কাটানোর পর অবশেষে দিঘা কোস্টাল থানার পুলিশের তৎপরতায় সকলে রক্ষা পেয়েছেন।  পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর নাগাদ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে একটি ট্রলার ভাড়া করে দিঘার উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই পর্যটকরা। কিন্তু গন্তব্যে পৌঁছনোর ঠিক আধ ঘণ্টা আগে মাঝসমুদ্রে আচমকাই বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। বিপদ বুঝে ট্রলারের কর্মীরা দ্রুত ওয়্যারলেসের মাধ্যমে দিঘা কোস্টাল থানার সঙ্গে যোগাযোগ করেন। খবর পাওয়ামাত্রই দিঘা কোস্টাল থানার একটি উদ্ধারকারী  দ্রুত ভেসেল নিয়ে মাঝসমুদ্রের উদ্দেশে পাড়ি দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, ঘন অন্ধকারে ট্রলারের মধ্যে কার্যত মৃত্যুর প্রহর গুনছিলেন পর্যটকরা। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় একে একে ২২ জন পর্যটককেই উদ্ধার করে দ্রুতগতির ভেসেলে তোলা হয়। রাতেই তাঁদের নিরাপদে দিঘার ডাঙায় ফিরিয়ে আনা হয়।

একপর্যটক বলেন পুলিশ না থাকলে  ‘এই যাত্রায় বেঁচে ফেরা হত কি জানি না।’ ঘটনা প্রসঙ্গে পুর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, “সম্প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর (৭০৪৭৯৮৯৮০০) চালু করা হয়েছে। বিপদে পড়া ওই ট্রলারের যাত্রীরা সামাজিক মাধ্যম থেকে সেই নম্বর সংগ্রহ করেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর ফলেই আমরা খুব দ্রুততার সঙ্গে তাঁদের উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটা জেলা পুলিশের সাফল্য।” অনেক যাত্রী বলছেন সাক্ষাৎ যমের হাত থেকে ফিরেছেন তাঁরা। এই বিপদ থেকে উদ্ধার করার জন্য পর্যটকরা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি