ওভারহেড তারের উপর ভাঙল গাছের ডাল, ব্যাহত হাওড়া-দিঘা লাইনে রেল পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনে ট্রেন পরিষেবায় বিভ্রাট। হাওড়া থেকে দিঘা যাওয়া লাইনে দেখা দেয় সমস্যা। জানা গিয়েছে রবিবার সকাল ৯.৩০ নাগাদ হাওড়া থেকে দিঘার লাইনে বাদলপুর ও রামনগরের মাঝে ওভারহেড তারের উপর বাঁশ গাছের একটি অংশ পড়ে বন্ধ হয় ট্রেন চলাচল। সকাল ১১ টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলেই রেল সূত্রে খবর মিলেছে। এতেই সমস্যায় পড়েছেন যাত্রীরা।  

স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশেই কিছু বাঁশ গাছ কাটছিলেন বলে জানা গিয়েছে। সেই সময়ে বাঁশ গাছের একটি অংশ ওভারহেড তারের উপরে ভেঙে পড়ে। তাতেই লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর এক । ওভারহেড তারে সমস্যার জন্য পর পর দাঁড়িয়ে পড়ে আপ পাঁশকুড়া দিঘা লোকাল (০৮১১৭), আপ হাওড়া দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস (১২৮৫৭), আপ মেচেদা দিঘা লোকাল (৬৮১১৩) লোকাল। সঙ্গে সঙ্গে স্থানীয়রা রেল আধিকারিকদের বিষয়টি জানায়। 

আরও পড়ুন: পুড়ে ছাই ২৭ জন, তবুও পেটের দায়ে আনন্দপুর কারখানা খুলুক চান হাজার হাজার কর্মী

খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকরা  ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে যান।  দ্রুত শুরু হয় পরিষেবা স্বাভাবিক করার কাজ। বিষয়টি নিয়ে রামনগর রেল স্টেশনের ম্যানেজার প্রণব হালদার জানিয়েছেন, ‘দ্রুত কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে সমস্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’  এই প্রসঙ্গে উল্লেখ্য, এমনিতেই ছুটির দিনে অনেকেই অল্প সময়ের জন্য ঘুরতে যান দিঘা। এমনকি অনেকেই রোজ যাতায়াত করেন। তাঁরা সকলেই সমস্যায় পড়েছেন। যারা একদিনে দিঘা ঘুরে ফেরার কথা ভেবেছিলেন তাঁরা ভেবেই উঠতে পারছেন না পৌঁছাবেন কখন আর ফিরবেন বা কখন। 
 

 

 

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার